Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে কর্মী নিয়োগ করা হবে। চুক্তি ভিত্তিক নিয়োগ করা হবে তিন বছরের জন্য (Job News)।
চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ সংস্থায় (Job News)
কেন্দ্রের যোগাযোগ মন্ত্রকের ডাক বিভাগের অধীনস্থ এই ব্যাঙ্কের তরফে সম্প্রতি জারি করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। কর্মখালি রয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (আইপিপিবি)-এ। অবসরপ্রাপ্তদের জন্য রয়েছে কাজের সুযোগ। অবসরপ্রাপ্তরা পাবেন চুক্তি ভিত্তিক কাজের সুযোগ। ইচ্ছুরা অনলাইনে আবেদন জানাতে পারবেন (Job News)।
কনসালট্যান্ট পদে নিয়োগ করা হবে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (আইপিপিবি)-এ। এই পদে নিযুক্ত ব্যক্তিদের কাজের মেয়াদ থাকবে তিন বছর। চুক্তি ভিত্তিক এই পদে কাজের দক্ষতা অনুযায়ী দুবছর পর্যন্ত মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানিয়ে সংস্থা। নিযুক্ত প্রার্থীকে পারিশ্রমিক দেওয়া হবে ব্যাঙ্কের নির্ধারিত নিয়ম মেনেই (Job News)।

আবেদনকারীদের বয়স সীমা নির্ধারণ করে দিয়েছে সংস্থা। আগ্রহী আবেদনককারীদের বয়স হবে অনূর্ধ্ব ৬৫। পাশাপাশি যে কোনও বিষয় নিয়ে স্নাতক হতে হবে আবেদনকারীদের। আবেদনকারীদের যোগ্যতার মাপকাঠিও জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে চাকরিপ্রার্থীদের কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার বা জেনারেল ম্যানেজার পদে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। চাকরিপ্রার্থীদের প্রয়োজন ন্যূনতম ৩০ বছরের পেশাগত অভিজ্ঞতা।
আরও পড়ুন: Pakistan On Pahalgam : এসসিও সম্মেলনে পহেলগাঁও প্রসঙ্গ, প্রতিক্রিয়া দিল পাক বিদেশমন্ত্রক
আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে। আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই মেল আইডিতে সমস্ত নথি সহ আবেদন জানাতে হবে সংশ্লিষ্ট পদের জন্য। আবেদন জানানোর পর আবেদনপত্র সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানাতে ডাকযোগে পাঠাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১০ সেপ্টেম্বর। এর পরে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের যাবতীয় শর্তাবলি বিশদে জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে (Job News)।


