Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তান মাঠে নামার আগে বরাবরই নিজেদের সেরা বলে দাবি করে তবে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়েই খেতাব জিতেছিল ভারত (India vs Pakistan)।
মাঠে নামার আগেই হুঙ্কার পাকিস্তানের (India vs Pakistan)
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা। বাকি সব ম্যাচের থেকে ভারত-পাক মহারণ নিয়েই দর্শকদের মধ্যে উন্মাদনা থাকে শীর্ষে। আর মাঠে নামার আগে পাকিস্তান নিজেদের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হুঙ্কার দিতে ছাড়ল না এইবারে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে হেড টু হেডে ভারত এগিয়ে অনেকটাই। ৭-১ এগিয়ে রয়েছে ভারত। এসবের পরেও আবার আগাম হুঙ্কার পাক ক্রিকেটারের (India vs Pakistan)।

অনেক টালবাহানার পরে অবশেষে পাকিস্তান ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজি হয়েছে। দুই ম্যাচ জিতে পাকিস্তানের আত্মবিশ্বাস এই মুহূর্তে অনেকটাই। ভারত-পাকিস্তান ম্যাচের উন্মাদনা ইতিমধ্যেই চোখে পড়ার মতো। পাকিস্তান ম্যাচ খেলতে রাজি হওয়ার পরেই বিমান ভাড়া বেড়েছে কয়েকগুণ। আর তার আগেই বাক যুদ্ধে নেমে পড়েছে পাকিস্তান।

পাকিস্তানের ‘বিতর্কিত’ স্পিনার উসমান তারিক। যার বোলিং অ্যাকশন নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আলোচনা চলছে সর্বত্র। যার মধ্যে রয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটাররা। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘রা ভয় পেয়েছে বলেই আমাকে নিয়ে আলোচনা করে চাপ তৈরি করতে চাইছে। কিন্তু আমার মনে হয়, এতে ওদের নিজেদের উপরেই চাপ তৈরি হয়ে যাচ্ছে। আমরা খোলা মনে খেলব। বাইরে কী আলোচনা হচ্ছে, তা নিয়ে ভাবছি না।’
আরও পড়ুন: Purulia Murder: বাংলায় কথা বলার শাস্তি! পুণেতে পুরুলিয়ার শ্রমিক খুনে অভিযোগ তৃণমূলের
রবিবারের ম্যাচে একেবারে নতুন লড়াই হতে চলেছে বলে দাবি করেন এই পাক স্পিনার। তিনি বলেন, ‘অতীতে আমরা হেরেছি, এটা ঠিক। কিন্তু তার আগে আমরাই কিন্তু একচেটিয়া জিততাম। তাই অতীত নিয়ে ভেবে লাভ নেই। রবিবারে ম্যাচে আমাদের একটাই লক্ষ্য। ভারতকে হারানো। তার পরে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া।’ তবে ম্যাচের ফলাফল কী হয় সেটা বোঝা যাবে ম্যাচের দিনই (India vs Pakistan)।


