Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬-এর আগে ঢেলে দল সাজাতে চাইছে কলকাতা। সেই মত তারা আগেই ঘোষণা করেছিল তাদের কোচের নাম। এবার জানালো সহকারি কোচের নাম (Shane Watson)।
সহকারি কোচের পদে বিশ্বকাপ জয়ী (Shane Watson)
পরের মরশুমে কলকাতা একদম নতুন করে পূর্ণ শক্তিতে নামতে চলেছে। বিশেষ করে তারা দলের কোচিংয়ে বড় বদল এনেছে। প্রধান কোচ ইতিমধ্যেই তারা পরিবর্তন করেছে। কলকাতার নতুন কোচ অভিষেক নায়ার। এবার সহকারি কোচের নাম ঘোষণা করল KKR। ২০২৬ সালের জন্য দলের সহকারি কোচ হলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার শেন ওয়াটসন। অভিষেক নায়ারের অধীনে কাজ করবেন তিনি। এর আগে তিনি দিল্লি ক্যাপিটালসে রিকি পন্টিংয়ের সঙ্গে দায়িত্বে ছিলেন এই অজি প্রাক্তন তারকা (Shane Watson)।
শেন ওয়াটসন সম্প্রতি মেজর লিগ ক্রিকেটের দল সান ফ্র্যান্সিসকো ইউনিকর্নসের কোচের দায়িত্ব ছাড়েন। তিন বছর তিনি এই ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে ছিলেন শেন। নিজের সময়ে অন্যতম সেরা অলরাউন্ডার শেন ওয়াটসনের অভিজ্ঞতা অন্যতম শক্তি হতে চলেছে KKR-এর জন্য। পেশাদার ক্রিকেটে তিনি ৫৯টা টেস্ট, ১৯০টা ODI ও ৫৮টা টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক স্তরে রয়েছে ১০ হাজারেরও বেশি রান ও ২৮০টা উইকেট। জোড়া বিশ্বকাপ জিতেছেন তিনি। প্লেয়ার হিসেবে IPL-এ ওয়াটসনের রেকর্ড আকর্ষণীয়। ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ১২ বছর ওয়াটসন IPL খেলেন। ১৪৫টা ম্যাচ খেলে চারটে সেঞ্চুরি রয়েছে তাঁর দখলে (Shane Watson)।

আরও পড়ুন: Sri Lanka: সিরিজের মাঝে জঙ্গি হামলায় আতঙ্কিত শ্রীলঙ্কান ক্রিকেটারেরা
ওয়াটসনকে সহকারি কোচ ঘোষণা করা নিয়ে KKR-এর CEO ভেঙ্কি মাইসোর বলেন, ‘প্লেয়ার ও কোচ হিসেবে ওয়াটসনের অভিজ্ঞতা দলকে সাহায্য করবে। বিশেষ করে টি-টোয়েন্টি ফর্ম্যাটকে উনি যেভাবে বোঝেন সেটা আমাদের কাছে বাড়তি পাওনা।’
ওয়াটসন KKR-এর দায়িত্ব নিয়ে বলেন, ‘কলকাতা নাইট রাইডার্সের মতো ফ্র্যাঞ্চাইজির সদস্য হতে পারা সম্মানের। আমি সবসময় KKR সমর্থক ও দলের দক্ষতার প্রশংসা করি। আমি কোচিং গ্রুপ ও প্লেয়ারদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি (Shane Watson)।’


