Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার সৌরভ জানান ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের প্রথম ম্য়াচে ইডেনে টসের জন্য বিশেষ কয়েন বানানো হয়েছে (India vs South Africa)।
টসের জন্য বিশেষ মুদ্রা (India vs South Africa)
দুই দেশের দুই জননায়ক। মোহনদাস করমচাঁদ গান্ধী ও নেলসন ম্যান্ডেলা। দুই দেশের প্রাণপুরুষও। শান্তি ও অহিংসার বার্তার বিশ্বব্যাপী প্রচারের মুখ ছিলেন দুই কিংবদন্তি। তাঁদের শ্রদ্ধা জানানোর জন্যই ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) টেস্ট সিরিজের নামকরণ হয়েছে ফ্রিডম ট্রফি। এবার সেই দুই কিংবদন্তিকে কিংবদন্তিকে সম্মান জানানোর জন্য ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের প্রথম ম্য়াচে বিশেষ উদ্যোগ নিল সিএবি। শুক্রবার, ১৪ নভেম্বর যখন ইডেনে টস করতে যাবেন দুই দলের দুই অধিনায়ক, তাঁদের হাতে থাকবে বিশেষ একটি সোনার মুদ্রা। সেই মুদ্রা দিয়েই টস হবে (India vs South Africa)। কী এই মুদ্রার বিশেষত্ব?
সোমবার সৌরভ জানালেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের প্রথম ম্য়াচে ইডেনে টসের জন্য বিশেষ কয়েন বানানো হয়েছে। সৌরভ বললেন, ‘কয়েনের একদিকে থাকবে গান্ধীজির মুখ। অন্যদিকে ম্যান্ডেলার মুখ। এই সিরিজের জন্যই এই বিশেষ মুদ্রাটি তৈরি করা হয়েছে সোনা দিয়ে।’ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্য়াচ দিয়েই ৬ বছর পরে ইডেনে ফিরছে টেস্ট ক্রিকেট। ২০১৯ সালের পর থেকে আর টেস্ট ম্যাচ হয়নি কলকাতায়। যা হয়েছে, সব টি-২০ ও ওয়ান ডে ম্যাচ। তার ওপর এবারের ম্যাচে ভারতের প্রতিপক্ষ টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা।

অন্যদিকে দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর হাই অ্যালার্ট জারি হয়েছে কলকাতায়। এমনিতে ইডেনে কোনও আন্তর্জাতিক কিংবা আইপিএলের ম্যাচ থাকলে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলে হয় পুরো স্টেডিয়াম চত্বর। দিল্লির বিস্ফোরণের পর টেস্ট ঘিরে নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হতে পারে। সিএবির তরফ থেকে সোমবার রাতে পুলিশের সঙ্গে কথা হয়। মঙ্গলবার দুপুরে ইডেন পরিদর্শন করা হবে পুলিশের তরফ থেকে। তারপর সিএবি কর্তাদের সঙ্গে পুলিশের বৈঠক হওয়ারও কথা রয়েছে।
আরও পড়ুন: Rashid Khan: একসঙ্গে দুই স্ত্রীর সঙ্গে ঘর করছেন রশিদ খান?
ভারতীয় ক্রিকেটাররা কয়েকটা ভাগে শহরে চলে এসেছেন। প্রথমে শুভমান গিল, জশপ্রীত বুমরা সহ টিমের যে সব সদস্যরা সরাসরি অস্ট্রেলিয়া থেকে এসেছেন, তাঁরা রবিবার রাতে শহরে ঢুকে পড়েন। সোমবার যেমন রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থ, ধ্রুব জুরেলরা এলেন। মঙ্গলবার সকালে ভারতীয় টিম ইডেনে প্র্যাকটিস করবে। দুপুরে দক্ষিণ আফ্রিকা দলের অনুশীলন করার কথা (India vs South Africa)।


