Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অনুশীলনে গড় হাজির রাহুল-পন্থ-সিরাজ-কুলদীপরা (India vs South Africa)।
প্রথম ম্যাচের আগে বাড়ছে উত্তেজনার পারদ (India vs South Africa)
শীতের কলকাতায় ক্রিকেট কার্নিভালে মাততে মুখিয়ে শহর কলকাতা। আগামী ১৪ তারিখ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখো হবে শুভমন গিলের ভারত। ২০১৯ সালের পর আবারও ইডেনে বসতে চলেছে টেস্ট ম্যাচের আসর। ২০১৯ সালে সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর নভেম্বরে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে ঐতিহাসিক গোলাপী বলের দিন-রাতের টেস্ট হয়েছিল। সেই শেষ। তারপর ইডেনে আর কোনও টেস্ট হয়নি। প্রায় ৬ বছর পর আবারও কলকাতায় অনুষ্ঠিত হবে কোনও টেস্ট ম্যাচ। দক্ষিণ আফ্রিকাও ১৫ বছর পর ইডেনে নামবে সাদা জার্সিতে। ফলে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে (India vs South Africa)।
অষ্ট্রেলিয়ায় টি-২০ সিরিজ জিতে রবিবার রাতেই সরাসরি কলকাতায় চলে এসেছেন কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক শুভমন গিল, নিতীশ রেড্ডি, বোলিং কোচ মর্নি মর্কেলরা। বাকি দল সোমবার পা রেখেছে শহরে। আর মঙ্গলবার সকাল থেকে প্রায় ৩ ঘণ্টা অনুশীলন করলেন গিল, বুমরা, রবীন্দ্র জাদেজা, সাই সুদর্শন, নীতিশ রেড্ডি, যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দররা। তবে এদিন অনুশীলন করতে মাঠে আসেননি কেএল রাহুল, আকাশদীপ, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, দেবদত্ত পাডিক্কল, মহম্মদ সিরাজ। হোটেলেই বিশ্রাম নিলেন তাঁরা।
সকাল সাড়ে ন’টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত অনুশীলন করল ভারতীয় দল। তিনটি নেটে মূলত ব্যাটিং অনুশীলনই করলেন গিল, সুদর্শন, ওয়াশিংটন, জাদেজা, নীতিশ, জয়সওয়াল। থ্রো ডাউন, স্পিন এবং পেস- তিন বোলিংয়েই ব্যাটিং অনুশীলন সারলেন সকলে। তবে নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করতে দেখা গেল ইংল্যান্ড সফরে রান না পাওয়া সাই সুদর্শনকে। ইডেনে নেটে দীর্ঘক্ষণ ব্যাট করলেন অধিনায়ক গিল, ওয়াশিংটন, জাদেজাও। ব্যাটিংয়ের পাশাপাশি হাল্কা বোলিং করলেন ওয়াশিংটন, নীতিশ ও জশপ্রিত বুমরা। এদিন আলাদা করে ফিল্ডিং অনুশীলন করেনি ভারতীয় দল (India vs South Africa)।
সোমবারের পর এদিনও ক্ষেপে ক্ষেপে ইডেনের বাইশ গজ দেখলেন হেড কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক শুভমন গিল ও বোলিং কোচ মর্নি মর্কেল। উইকেটে দাঁড়িয়ে পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গেল তিন জনকে। উইকেটের বেশি কিছু জায়গা হাত দিয়ে দেখিয়ে সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে আলোচনাও করলে গম্ভীর। শেষ মুহূর্তে উইকেটে কিছু পরিবর্তনের আবদার করলেন ভারতের হেড কোচ! দীর্ঘক্ষণ উইকেট দেখতে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। জল্পনা থেকেই গেল ভারতের আবদার মত পিচে কোনও পরিবর্তন করা হয় কিনা (India vs South Africa)।
এদিন উইকেটে অল্প ঘাস দেখা গেল। তবে ম্যাচের আগে সেটা থাকবে বলে মনে হয় না। ইডেনের উইকেট প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায় জানিয়েছেন, স্পোর্টিং উইকেটই হবে। উপভোগ্য টেস্ট ম্যাচ দেখবেন দর্শকরা। তৃতীয় দিন থেকে বল ঘুরবে। ব্যাটসম্যান ও বোলার- উভয়েই উইকেটের সাহায্য পাবে। সেই কথা মাথায় রেখেই তিন স্পিনার নিয়ে ভারতে খেলতে এসেছে দক্ষিণ আফ্রিকা। কেশব মহারাজ, সিমন হার্মার, সেনুরান মুথুস্বামী। সঙ্গে পার্ট টাইম স্পিনার এইডেন মার্করাম। অন্যদিকে কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল চার স্পিনার আছে ভারতীয় দলে।
এদিন দক্ষিণ আফ্রিকার পুরো দলই অনুশীলন করল ইডেনে। অধিনায়ক তেম্বা বাভুমা, এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, স্টাবস, কাইল ভেরেইনে, ডেওয়াল্ড ব্রেভিস, জ়ুবাইর হামজা, টনি ডে জর্জি, করবিন বশ, উইয়ান মুল্ডার, মার্কো জেনসেন, কেশব মহারাজ, সেনুরন মুথুস্বামী, কাগিসো রাবাদা, সাইমন হারমাররা। ব্যাটিং-বোলিং- দুই অনুশীলনই সারলেন প্রোটিয়ারা। চোট সারিয়ে দলে ফিরে এদিন দীর্ঘক্ষণ নেটে ব্যাটিং করলেন বাভুমা।
চলতি বছর জুনে লর্ডসে অস্ট্রেলিয়াকে হারিয়ে জিতেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জিতেছে দক্ষিণ আফ্রিকা। ২৭ বছর পর কোনও আইসিসি ট্রফি তাদের হাতে উঠেছে। তারপর থেকে বাভুমারা ১০টি টেস্টে অপরাজিত রয়েছেন। ৯টিতে জিতেছে। একটিমাত্র ম্যাচ ড্র। তার উপর বেঙ্গালুরুতে বেসরকারি টেস্টে ভারতীয় ‘এ’ দলের দেওয়া ৪১৭ রানের টার্গেট চেজ করে হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই টিমে ছিলেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদবের মতো পোড়খাওয়া বোলার। কেউই ছাপ ফেলতে পারেননি। তাই শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন টেস্টের আগে ভারতের বোলিং নিয়েই তৈরি হয়েছে আশঙ্কা (India vs South Africa)।
আরও পড়ুন: Enumeration Form: মৃত ভোটারের নামে ফর্ম পূরণে করলে, কী হবে জানেন?
দুটো দলের মধ্যে এখনও পর্যন্ত ৪৪ টেস্ট ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে ১৮ ম্যাচে জয়লাভ করেছে দক্ষিণ আফ্রিকা। আর ভারত জিতেছে ১৬ ম্যাচে। প্রসঙ্গত, ২০১৯-২০ মরশুমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার টিম ইন্ডিয়া দেশের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল। ৩-০ জিতেছিল ভারত।
২০১৫ সাল থেকে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজ “ফ্রিডম ট্রফি” নামে পরিচিত। এই নামকরণ করা হয়েছে ভারতের মহত্মা গান্ধি ও দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার সম্মানে—দুই মহান নেতা যাঁরা অহিংসার মাধ্যমে নিজেদের দেশকে স্বাধীনতার পথে নেতৃত্ব দিয়েছিলেন। দুই রাষ্ট্র নেতাকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে সিএবি। ১৪ তারিখ ইডেনে প্রথম টেস্টের টস হবে যে কয়েনে, তার একদিকে থাকবে মহত্মা গান্ধির ছবি। অন্য পিঠে থাকবে নেলসন ম্যান্ডেলার ছবি (India vs South Africa)।


