Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দ্বিতীয় T20I-তেও শ্রীলঙ্কাকে হেলায় হারাল মেয়েদের ভারতীয় দল। পাঁচ ম্য়াচের সিরিজে পরপর দুই ম্যাচ জিতে ২-০ তে এগিয়ে গেল ভারতীয় দল (India)।
ভারতের দাপুটে জয় (India)
ভারতের মেয়েদের ক্রিকেট দলের অশ্বমেধ ছুটে চলেছে। প্রথম ম্যাচে আট উইকেটে জেতার পর দ্বিতীয় ম্যাচে সাত উইকেটে জিতল ভারত। ব্যাটিং ও বোলিং দুই বিভাগের দাপটে শ্রীলঙ্কা দাঁড়াতেই পারেনি। শ্রীলঙ্কা দল মাত্র ১২৮ রানে গুটিয়ে যায়। ভারত ১১.৫ ওভারেই সেই রান সহজে তুলে নেয়। ম্যাচ সেরা হন শেফালি বর্মা (India)।
এই ম্যাচে শুরুতে ব্যাট করে শ্রীলঙ্কা। ধুঁকে ধুঁকে ২০ ওভার পর্যন্ত ব্যাটিং করে তাঁরা। ৯ উইকেট হারিয়ে তারা তোলে ১২৮ রান। হর্ষিতা সামারাবিক্রম করেন ৩৩ ও অধিনায়ক চামারি আথাপাত্তু করেন দ্বিতীয় সর্বোচ্চ রান ৩১। ভারতের হয়ে বৈষ্ণবী শর্মা ও শ্রী চরণী দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট পেয়েছেন ক্রান্তি গৌড় ও স্নেহ রানা।

আরও পড়ুন: Virat Kohli: চিন্নস্বামী থেকে সরানো হল বিরাটদের ম্যাচ
কম রান তাড়া করতে নেমে ভারতের লড়াইটা ছিল সহজ। স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মার ওপেনিং জুটি তোলে ২৯ রান। স্মৃতি এই ম্যাচে ব্যর্থ হন। ১১ বলে মাত্র ১৪ রান করে ফিরতে হয় তাঁকে। তবে শেফালি বর্মা শেষ পর্যন্ত টিকে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তিনি ৩৪ বলে ৬৯ রানে নটআউট থাকেন। তিনে ব্যাট করতে নেমে জেমাইমা রদ্রিগেজ করেন ২৬। ১২ বলে ১০ রান করে বোল্ড হন হরমনপ্রীত কৌর। শেফালির সঙ্গে রিচা ঘোষ শেষে অপরাজিত থাকেন। ১১.৫ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে সহজেই জিতে যায় টিম ইন্ডিয়া। ভারতের পরের ম্যাচ শুক্রবার, ২৬ ডিসেম্বর তিরুবনন্তপুরমে (India)।


