Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: তার দলে থাকা নিয়ে শুনতে হয়েছে নানান সমালোচনা। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে চার উইকেট নিয়ে জবাব দিলেন হর্ষিত রানা (Ind vs Aus)।
যোগ্য জবাব দিলেন হর্ষিত (Ind vs Aus)
হর্ষিত রানার দলে জায়গা পাওয়া নিয়ে গম্ভীরের দিকে বারবার ধেয়ে এসেছে নানান আক্রমণ। অনেকেই প্রশ্ন তুলেছিলেন তার দলে জায়গা পাওয়া নিয়ে। বল হাতে সেইসবের জবাব দিয়ে ম্যান রাখলেন গম্ভীরের। মাত্র ৩৯ রান দিয়ে তিনি তুলে নিলেন চার উইকেট। তার শিকারে রয়েছেন অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, মিচেল ওয়েন ও জশ হ্যাজলেউড (Ind vs Aus)।
সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া এর আগেই। আজ নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। ভাল শুরু করলেও অজিদের থামতে হলো ২৩৬ রানে। পুরো ওভারও খেলতে পারলেন তারা। তাদের ইনিংস শেষ হয় ৪৬.৩ ওভারে।
অজি শিবিরের দুই ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেড শুরুটা ভালই করেছিলেন। কিন্তু দলের স্কোর যখন ৬১ তখন ফিরে যান হেড। তিনি ড্রসিং রুমে ফেরেন ২৯ রান করে। মার্শ আউট হন ৪১ রানে। তখন দলীয় স্কোর ৮৮। এই দিন ম্যাথু শর্ট ফেরেন ৩০ রানে। আগের ম্যাচে অ্যাডিলেডে অর্ধশতরান করেছিলেন তিনি। দলের হাল ধরেন ম্যাট রেনশ (৫৬) ও অ্যালেক্স ক্যারি (২৪)। কিন্তু রেনশ ফিরতেই ভেঙে পড়ে অজিদের ইনিংস। ১৯৫ রানে ৫ উইকেট থেকে তারা করেন ২৩৬ রান (Ind vs Aus)।

আজ ভারতীয় দলে দুটো পরিবর্তন করা হয়েছে। শেষ ম্যাচে জায়গা পেয়েছেন দলে কুলদীপ যাদব ও অর্শদীপ সিং। তবে আজ ভারতের সফল বোলার রানা। তিনি নিয়েছেন ৪ উইকেট। দুটি উইকেট পেয়েছেন ওয়াশিংটন সুন্দর। তাছাড়াও একটি করে উইকেট নিয়েছেন সিরাজ, কৃষ্ণা, কুলদীপ ও অক্ষর প্যাটেল। সিডনিতেও টস হরে ভারত। এই নিয়ে মোট ১৮টি ম্যাচে টস হেরে লজ্জার নজির ভারতের। টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: Stock Market: ৬ দিন পর পতনের খাদে দালাল স্ট্রিট
সিডনিতে প্রথম একাদশে নেই নীতিশ কুমার রেড্ডি। প্রথম দুই ম্যাচে খুব একটা নজর কাড়তে না পারলেও টরে বাদ পড়ার কারণ হিসেবে জানা গিয়েছে যে তিনি আগের ম্যাচে চোট পেয়েছিলেন। সেই কারণেই এই ম্যাচে তিনি ডাক পেলেন না। দলে জায়গা পেয়ে কুলদীপ একটি উইকেটও নিয়েছেন। তবে এখন ভারতের কাছে লড়াই এই ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ানো। অন্যদিকে সমর্থকরা তাকিয়ে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি রানে ফিরতে পারেন কিনা (Ind vs Aus)।


