Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: তিরুবনন্তপুরম শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগে সূর্যকুমার যাদব সহ ভারতীয় দলের ছয়জন ক্রিকেটার শহরের বিখ্যাত শ্রী পদ্মনাভস্বামী মন্দিরে পুজো দিতে যান (Indian Cricket Team)।
ঈশ্বর স্মরণে সূর্যরা (Indian Cricket Team)
ভারতীয় ক্রিকেট দল দেশের মাটিতে সিরিজ খেলার সময় সেই শহরের বিখ্যাত সব মন্দিরে পুজো দিতে দেখা যায় দলের কোচ গৌতম গম্ভীরকে। দলের অধিনায়ক ও কোচ ম্যাচের আগে বড় মন্দিরে গিয়ে আশীর্বাদ নেন আর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে ব্যতিক্রম হলো না। সিরিজ জিতে থাকলেও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ (Indian Cricket Team)।
তিরুবনন্তপুরম পৌঁছে শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগে সূর্যকুমার সহ ভারতীয় দলের ছয়জন ক্রিকেটার শহরের বিখ্যাত শ্রী পদ্মনাভস্বামী মন্দিরে পুজো দেন (Indian Cricket Team)। সবাই দেবদর্শন করেন মন্দিরের নির্দিষ্ট ঐতিহ্যবাহী পোশাক পরে। এরপর ভারতীয় দলের ক্রিকেটারদের দেখা যায় ভক্ত ও মন্দির কতৃপক্ষের সাথে ছবি তুলতেও।
মন্দিরে ছবি তোলার একটি মুহূর্ত ভাইরালও হয়েছে। যেখানে দেখা যায় ছবি তোলার সময় রিঙ্কু সিং অনেকটা পিছনে দাঁড়িয়ে রয়েছেন এবং ঠিক সেই করে ফ্রেমে আসছেন না তিনি। সেই সময় দল সেখান থেকে চলে যাওয়ার সময় সূর্যকুমার রিঙ্কুর হাত ধরে তাঁকে সামনে এনে দাঁড় কোরান। রিঙ্কু ছবি তুলতে লজ্জা পেলেও সূর্য তাঁকে ছাড়েননি। এই দুই তারকার পাশাপাশি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব এবং রবি বিষ্ণোই। তাঁদের সঙ্গে ছিলেন টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফের সদস্যরাও (Indian Cricket Team)।

আরও পড়ুন: Firhad Hakim: নবান্নের সবুজ সংকেত পেলেই বদলে যাবে কলকাতার জলচিত্র!
শ্রী পদ্মনাভস্বামী মন্দির ভারতের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক মন্দিরগুলির একটি। ইতিহাসবিদদের মতে, এই মন্দিরটি অষ্টম শতাব্দীতে নির্মিত হলেও, কিছু গবেষকের ধারণা অনুযায়ী এর ইতিহাস পঞ্চম শতাব্দী পর্যন্ত বিস্তৃত। এর অর্থ ১৩০০ বছরের বেশি পুরনো এই মন্দির। ২০১১ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে মন্দিরের ছ’টি ভল্টের মধ্যে পাঁচটি খোলা হয়। কথিত আছে একটি কক্ষ কিছুতেই খোলা সম্ভব হয়নি। একটি নির্দিষ্ট মন্ত্র দিয়েই খোলা যেতে পারে সেই কক্ষ।
প্রসঙ্গত শেষ ম্যাচ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সিরিজ জয় করলেও চর্তুথ ম্যাচে ভারতের হার হয়েছে। যেখানে ভারতীয় ব্যাটিংয়ের ব্যর্থতা ধরা পড়ে। শিবম দুবে এবং রিঙ্কু সিং কিছুটা চেষ্টা করলেও শেষরক্ষা করতে পারেননি। সেই ব্যর্থতা পিছনে ফেলে বিশ্বকাপের আগে আবার ঘুরে দাঁড়ানোই ভারতের কাছে মূল লক্ষ্য (Indian Cricket Team)।


