Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ভারতীয় সেনাবাহিনীকে আরও শক্তিশালী করতে ৭০ হাজার কোটি টাকার একটি বিশাল প্রতিরক্ষা চুক্তির পথে হাঁটল কেন্দ্র(Indian Defence Deal)। এই চুক্তির অধীনে জার্মানি থেকে ছ’টি আধুনিক সাবমেরিন কেনা হবে। প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, ‘প্রোজেক্ট ৭৫ ইন্ডিয়া’র আওতায় মুম্বইয়ের মঝগাঁও ডকইয়ার্ড লিমিটেড (এমডিএল)-এর সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি হবে এই সাবমেরিনগুলো।
জাপানের সঙ্গে মিলে সাবমেরিন তৈরির পরিকল্পনা (Indian Defence Deal)
জার্মান সংস্থা থিসেনক্রুপ মেরিন সিস্টেমস-এর সহযোগিতায় এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন সিস্টেম যুক্ত সাবমেরিন বানানোর পরিকল্পনা ইতিমধ্যেই অনুমোদন করেছে প্রতিরক্ষা মন্ত্রক(Indian Defence Deal)। আশা করা হচ্ছে, চলতি মাসের শেষের মধ্যেই এই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে। নতুন সাবমেরিনগুলো সমুদ্রের গভীরে দীর্ঘ সময় কার্যক্ষম থাকতে পারবে, যা ভারতের নৌবাহিনীকে কৌশলগতভাবে আরও শক্তিশালী করবে।
ইজরাইল থেকে র্যাম্পেজ মিসাইল কেনা (Indian Defence Deal)
দ্বিতীয় চুক্তির অংশ হিসেবে ইজরাইল থেকে আনা হচ্ছে র্যাম্পেজ এয়ার-টু-গ্রাউন্ড মিসাইল(Indian Defence Deal)। এই মিসাইলগুলোর নিখুঁত আঘাত করার ক্ষমতা রয়েছে। আগে পাকিস্তানের মুরিদকে ও বাহাওয়ালপুরে জঙ্গি ঘাঁটিতে হামলায় এই মিসাইল ব্যবহার করা হয়েছিল। নতুন মিসাইল যোগ হলে ভারতীয় বায়ুসেনার আঘাত করার ক্ষমতা বহুগুণ বাড়বে বলে মনে করা হচ্ছে।
প্রথমবারের মতো সফল আইএডিডব্লিউএস পরীক্ষা (Indian Defence Deal)
অন্যদিকে, আকাশ প্রতিরক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছে ভারত। ওডিশা উপকূল থেকে প্রথমবার একীভূত হাওয়াই প্রতিরক্ষা অস্ত্র ব্যবস্থা (Integrated Air Defence Weapon System – IADWS)-এর সফল উড়ান পরীক্ষা সম্পন্ন করেছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)।

আরও পড়ুন : Russia Ukraine War : রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা, জেলেনস্কি-পুতিন বৈঠক হবে না ?
এই অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক স্তরে শত্রুর বিমান ও মিসাইল হামলা রুখতে সক্ষম। এর মধ্যে রয়েছে দ্রুত প্রতিক্রিয়াশীল স্বদেশি কিউআরএসএএম (Quick Reaction Surface to Air Missile), স্বল্প দূরত্বের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং উচ্চক্ষমতার লেজার-ভিত্তিক ডিরেক্টেড এনার্জি উইপন (DEW)।

আরও পড়ুন : Pakistan US Relation : আমেরিকা-পাকিস্তান ঘনিষ্ঠতা নিয়ে ভারতের কটাক্ষ, অতীত স্মরণ করালেন জয়শঙ্কর
ভারতের কৌশলগত বার্তা (Indian Defence Deal)
বিশেষজ্ঞদের মতে, এই তিনটি বড় পদক্ষেপ— সাবমেরিন কেনা, র্যাম্পেজ মিসাইল সংগ্রহ ও আইএডিডব্লিউএস-এর সফল পরীক্ষা— আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে ভারতের সামরিক প্রস্তুতিকে নতুন উচ্চতায় নিয়ে গেল(Indian Defence Deal)। সমুদ্রপথে সাবমেরিন মোতায়েন, আকাশ থেকে নিখুঁত আঘাতের সক্ষমতা এবং শত্রুর আকাশসীমা ভেদ করার প্রতিরোধ— সব মিলিয়ে ভারতের প্রতিরক্ষা কৌশল আরও দৃঢ় হচ্ছে।


