Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: দুবাই এয়ার শো–২০২৫-এ অংশ নিতে গিয়ে ভারতীয় বায়ুসেনার (IAF) একটি তেজস যুদ্ধবিমান শুক্রবার একটি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে। আন্তর্জাতিক মহলে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধবিমান (LCA) তেজস প্রদর্শনের উদ্দেশ্যে যে দলটি দুবাই গিয়েছিল, সেই দলেরই একটি বিমান আচমকা ভেঙে পড়ে(Indian Fighter Jet)।
ভারতীয় বায়ুসেনার বিবৃতি (Indian Fighter Jet)
দুর্ঘটনার পরে একটি বিবৃতি দিয়েছে ভারতীয় বায়ুসেনা। সমাজমাধ্যমে ওই বিবৃতিতে বায়ুসেনা জানিয়েছে, দুবাইয়ে ‘এয়ার শো’ চলাকালীন ভারতীয় বায়ুসেনার তেজস যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় পাইলট নিহত হওয়ার তথ্যও নিশ্চিত করেছে বায়ুসেনা। নিহত পাইলটের শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে বায়ুসেনা জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হবে।

শো চলাকালীন ভেঙে পড়ল তেজস (Indian Fighter Jet)
‘হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড’ (হ্যাল)-এর তৈরি যুদ্ধবিমানটি তেজস ‘এয়ার শো’-তে উড়ানের দক্ষতা দেখাচ্ছিল। সেই সময়ই ভেঙে পড়ে বিমানটি। রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘হ্যাল’-এর তৈরি ‘তেজস’ বর্তমানে ভারতীয় বায়ুসেনার অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান। তেজস একটি একক ইঞ্জিনযুক্ত, বহু কার্যক্ষমতাসম্পন্ন (মাল্টিরোল) দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান। এর আধুনিকতম সংস্করণ ‘তেজস মার্ক-১এ’ নাসিকে হ্যাল-এর কারখানায় তৈরি হচ্ছে। এই যুদ্ধবিমান আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি, দু’টি ক্ষেত্রেই হামলা চালাতে দক্ষ।
ভারতীয় বহরে ৪০ তেজস (Indian Fighter Jet)
ভারত এখনও পর্যন্ত প্রায় ৪০টি তেজস যুদ্ধবিমান নিজেদের বহরে যুক্ত করেছে। দেশীয় প্রতিরক্ষা উৎপাদনকে জোরদার করতে রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)-কে আরও ১৮০টি তেজস Mk-1A বিমান নির্মাণের বড় অর্ডার দিয়েছে কেন্দ্র। এগুলিকে ভবিষ্যতে ভারতীয় বায়ুসেনার মূল হালকা যুদ্ধবিমান হিসেবে ব্যবহার করা হবে।
আরও পড়ুন: Primary TET : প্রাথমিকে টেটে সব ভুল প্রশ্নে মিলবে নম্বর:পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের
দুবাই এয়ার শোতে সূর্যকিরণ (Indian Fighter Jet)
তেজস ছাড়াও IAF–এর বিখ্যাত অ্যারোবেটিক দল সূর্যকিরণ এ বছরের দুবাই এয়ার শোতে অংশ নিচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় এভিয়েশন ইভেন্টগুলির একটি এই শোতে এ বছর ১০০টিরও বেশি দেশের এয়ার ফোর্স অংশ নিয়েছে। আইএএফ-এর আগের বিবৃতি অনুযায়ী, আল মাকতুম এয়ারবেসে ১৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলা এই আন্তর্জাতিক আয়োজনে সামরিক সহযোগিতা বৃদ্ধি, অপারেশনাল সক্ষমতা প্রদর্শন এবং প্রতিরক্ষা ব্যবসায়িক অংশীদারিত্ব বাড়ানো প্রধান উদ্দেশ্য। দুবাইয়ের এই দুর্ঘটনা ভারতের উন্নত যুদ্ধবিমান কর্মসূচির প্রতি নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ অজানা রয়ে গেলেও, তেজসের উড়ানে নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন উঠতে শুরু করেছে।



