Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের মহাকাশ (Indian Space Breakthrough) ক্ষমতায় নতুন মাত্রা যোগ হল, আর এই সাফল্যের নেপথ্যে কোনও সরকারি সংস্থা নয়, বরং রয়েছে একেবারে দেশীয় একটি বেসরকারি উদ্যোগ। আহমেদাবাদভিত্তিক সংস্থা আজ়িস্তা ইন্ডাস্ট্রিজ় প্রাইভেট লিমিটেড প্রথমবারের মতো সফল ভাবে এমন এক প্রযুক্তির পরীক্ষা চালাল, যার মাধ্যমে কক্ষপথে অবস্থান করে অন্য কৃত্রিম উপগ্রহের ছবি তোলা ও তথ্য সংগ্রহ সম্ভব। মহাকাশ বিজ্ঞানের ভাষায় এই কৌশল পরিচিত ‘ইন-অরবিট স্নুপিং’ নামে।
এএফআর স্যাটেলাইট ব্যবহার (Indian Space Breakthrough)
সম্প্রতি সংস্থার তৈরি এএফআর স্যাটেলাইট (Indian Space Breakthrough) ব্যবহার করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের একাধিক ছবি তোলা হয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই স্যাটেলাইট মাত্র ৮০ কিলোগ্রাম ওজনের হলেও তার ক্ষমতা নজর কাড়ছে বিশেষজ্ঞ মহলে। এক সেকেন্ডের ব্যবধানে ভিন্ন ভিন্ন দূরত্ব থেকে তোলা একাধিক ফ্রেমে স্পষ্ট ধরা পড়েছে মহাকাশ স্টেশনের নানা অংশ। কর্তৃপক্ষের দাবি, পরীক্ষাটি নিখুঁত ভাবে সফল হয়েছে।

ঐতিহাসিক পদক্ষেপ (Indian Space Breakthrough)
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তুলনামূলক বড় লক্ষ্যবস্তু হওয়ায় এটি পর্যবেক্ষণ কিছুটা সহজ। তবে তাতেও ভারতের বেসরকারি মহাকাশ শিল্পের পক্ষে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। ভবিষ্যতে এই প্রযুক্তি শত্রু দেশের স্যাটেলাইট নজরদারি, এমনকি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আগাম শনাক্ত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

আরও পড়ুন: Indian Students Attacked: কলেজের ভেতরে ঢুকেই এলোপাথাড়ি ছুরির আঘাত, রাশিয়ায় আহত ৪ ভারতীয় পড়ুয়া
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মহাকাশ নিরাপত্তা ক্রমেই কৌশলগত গুরুত্ব পাচ্ছে। সেই দিক থেকে আজ়িস্তার এই সাফল্য প্রমাণ করছে, ভারতের বেসরকারি সংস্থাগুলিও আর কেবল সহায়ক ভূমিকায় নেই-তারা সরাসরি দেশের মহাকাশ শক্তি বাড়ানোর ক্ষমতা রাখে। সংস্থার তরফে জানানো হয়েছে, কক্ষপথে থাকা যেকোনও বস্তুর গতিপথ ও বৈশিষ্ট্য নির্ধারণে এই প্রযুক্তি ভবিষ্যতে আরও উন্নত হবে।


