Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: সদ্য সমাপ্ত হকি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে পঞ্চম স্থান অর্জন করেছে ভারতীয় মহিলা দল (Indian Women’s Hockey Team)। আমস্টেলভিনে অনুষ্ঠিত পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে শক্তিশালী জার্মানিকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শেষ করে ভারত। ১৯৭৪ সালের প্রথম মহিলা হকি বিশ্বকাপে চতুর্থ হওয়ার পর দীর্ঘ ৫২ বছরের ইতিহাসে এটিই বিশ্বমঞ্চে ভারতের সেরা ফল। পুরো প্রতিযোগিতায় ছটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরে দুর্দান্ত ধারাবাহিকতা বজায় রাখে দল।
ভারতীয় দলের জন্য আর্থিক পুরস্কার (Indian Women’s Hockey Team)
ঐতিহাসিক এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ ভারতীয় দলের জন্য ৫০ লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছে হকি ইন্ডিয়া। পুরস্কারের এই অর্থে দলের প্রতিটি খেলোয়াড় পাবেন ২ লক্ষ টাকা করে এবং সাপোর্ট স্টাফদের প্রত্যেককে দেওয়া হবে ১ লক্ষ টাকা করে। হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকে দলের খেলোয়াড়দের কঠোর পরিশ্রম ও লড়াই করার মানসিকতার ভূয়সী প্রশংসা করে জানান যে, এই স্বীকৃতি ভবিষ্যতে তাদের আরও ভালো পারফরম্যান্স করতে অনুপ্রাণিত করবে।
আরও পড়ুন: IWL: স্পনসর ছাড়াই শুরু হচ্ছে দেশের মহিলা ফুটবল লিগ
শক্তিশালী প্রতিপক্ষদের বিরুদ্ধে লড়াই (Indian Women’s Hockey Team)
এবারের বিশ্বকাপে শুরু থেকেই দারুণ ছন্দে ছিল সালিমা তেতের নেতৃত্বাধীন এবং সোয়ের্ড মারিনের কোচিংয়ে খেলা ভারতীয় দল (Indian Women’s Hockey Team)। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা চিন, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলগুলির বিরুদ্ধে ড্র করে তারা। পাশাপাশি, দক্ষিণ আফ্রিকাকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে নিজেদের শক্তির প্রমাণ দেয় ভারতের তনয়ারা। হকি ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল ভোলানাথ সিং দলের এই ক্রমোন্নতি ও লড়াকু মনোভাবের বিশেষ প্রশংসা করেছেন।



