Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পুজোর মধ্যেই অস্বস্তি বাড়ল প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের। ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে দুর্গা পুজোর পাস ও টিকিট বিক্রির অভিযোগে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ইডি (Indranil Sen) । জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকবার তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকেও পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গ্রেফতারির আশঙ্কা করে আগাম জামিনের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইন্দ্রনীল সেন। কিন্তু বৃহস্পতিবার মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চন্দননগরের প্রাক্তন বিধায়ক তথা তথ্য-সংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগাম জামিনের আবেদন খারিজ করতে গিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে মানি ফ্লো বা আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে এবং তৎকালীন মন্ত্রী হিসেবে তিনি প্রভাব খাটিয়েছেন কিনা তা তদন্ত সাপেক্ষ। হাইকোর্টের এই নির্দেশে গ্রেফতারির আশঙ্কা আরও বাড়ল ইন্দ্রনীল সেনের।
সরকারি টেন্ডারে দুর্নীতি (Indranil Sen)
প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক ইন্দ্রনীল সেনের স্ত্রী মধচ্ছন্দা সেনের সংস্থা ‘মাসআর্ট’-এর মাধ্যমে ইউনেস্কোর নাম ও প্রতীক ব্যবহার করে দুর্গাপুজোর প্রিভিউ শো ও চড়া দামে টিকিট ও পাস বিক্রি এবং সরকারি টেন্ডারে দুর্নীতির অভিযোগ উঠেছে ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। টিকিট প্রতি ১,৭৪৯ টাকা থেকে শুরু করে ১৭,০০০ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ করেছে রাজ্য সরকার ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। প্রাথমিক তদন্তে ইডির অনুমান, ৫০ থেকে ৬০ কোটি টাকার দুর্নীতি হয়েছে।
কোটি টাকার দুর্নীতি (Indranil Sen)
ইউনেস্কোর লোগো ও নাম ব্যবহার করে দুর্গাপুজোর প্রিভিউ শোয়ের নামে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে বউবাজার থানায় ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন জয়দীপ মুখোপাধ্যায়। শুধু দুর্গা পুজোর ভুয়ো টিকিট বা পাস বিক্রি নয়, গত বছর নজরুল মঞ্চে নজরুল মহোৎসব পালনকে কেন্দ্র করেও দুর্নীতির অভিযোগ উঠেছে ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। গত বছর এই অনুষ্ঠানের জন্য ৩৭ লক্ষ ৯২ হাজার ৫৩ টাকা খরচ দেখানো হয়। সেই সময় রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ছিলেন ইন্দ্রনীল সেন। এই বছর সেই অনুষ্ঠানের জন্য ১ লক্ষ ৪৪ হাজার ৪০০ টাকা খরচ হয়। একই অনুষ্ঠানের জন্য দুই বছরে খরচের বিপুল ফারাক নিয়েই বিতর্ক তৈরি হয়েছে (Indranil Sen) ।
চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ
পরিবারের একাধিক সদস্যকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে উঠেছে ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। এই দুর্নীতির তদন্তে নেবে গত ১০ বছরের আর্থিক লেনদেন এবং ব্যাঙ্ক সংক্রান্ত নথি সহ ইন্দ্রনীল সেনকে একাধিকবার তলব করে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তাই গ্রেফতারের আশঙ্কা করে আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা দায়ের করেছিলেন প্রাক্তন মন্ত্রী। কিন্তু বিচারপতি সেনগুপ্ত অসুস্থ থাকায় এই মামলার শুনানি চলছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। চূড়ান্ত শুনানি আগেই শেষ হয়েছিল। বৃহস্পতিবার সেই মামলার রায় ঘোষণা করলেন বিচারপতি ঘোষ। এবং ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ করে দিলেন। আদালতের এই নির্দেশের ফলে গ্রেফতারের আশঙ্কা আরও বাড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তথ্য সংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেনের।



