Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ইনস্টাগ্রামে স্বামীর ছবিতে কমেন্ট, লাভ রিয়্যাক্ট প্রাক্তন প্রেমিকার! তাতেই বাঁধল বিপত্তি (Instagram)! সোশ্যাল মিডিয়ার ভালোবাসার ইমোজি যে বাস্তবে রক্তারক্তি পর্যন্ত গড়াতে পারে, তা ভাবাও যায়নি! ধূপগুড়ি ওভারব্রিজ সংলগ্ন ভেমটিয়া গ্রামের ঘটনায় হতভম্ব এলাকার মানুষ।

ইনস্টাগ্রামে ভাতে বাড়ল পুরনো প্রেম! (Instagram)
অভিযোগ, স্বামী শাহজাহান আলী দীর্ঘদিন ধরেই ইনস্টাগ্রামে প্রাক্তন প্রেমিকার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। মাঝেমধ্যেই নানান ইঙ্গিতপূর্ণ মেসেজও করতেন বলে দাবি। সেই সূত্র ধরেই নতুন নাটকের শুরুয়াত! শাহজাহানের ছবিতে লাভ রিয়্যাক্ট দেয় তার প্রাক্তন প্রেমিকা এবং তার সঙ্গে মেসেজও আসেস ‘হাই সোনা, কেমন আছো?’। বিষয়টি নজরে পড়তেই প্রশ্ন করেন স্ত্রী রুবিনা। আর প্রশ্ন করতেই বেজায় খেপে যান শাহজাহান। স্ত্রীর ফোন ভেঙে তাকে বেধড়ক মারধর শুরু করেন বলে অভিযোগ।

আরও পড়ুন: Sweta Bhattacharya: ছোটপর্দার ‘শ্যামলী’ কি ফিরতে পারবেন আগের মতো?
ঘটনার ঘনঘটা:বচসা, হাতাহাতি, রক্তারক্তি (Instagram)
সেই সময়ই রুবিনা ফোনে কথা বলছিলেন দিদির সঙ্গে। ফোনের ওপার থেকেই চিৎকার–চেঁচামেচির শব্দ শুনে দিদি বিউটি পারভিন ছুটে যান বোনের বাড়িতে। সেখানে এসে প্রতিবাদ করতেই ঝগড়া বাড়তে বাড়তে হাতাহাতিতে গড়ায়। বোনকে মারধর করতে দেখে দিদি বিউটি এগিয়ে এলে রুবিনার ননদ রাবেয়া খাতুন নাকি বালতি দিয়ে তার মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বিউটি। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে।
পুলিশের সামনেও অ্যাকশন সিকোয়েন্স খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিযোগ, পুলিশের সামনেই রুবিনা ও তার দিদি বিউটি পারভিনকে শ্বশুরবাড়ির লোকজন ফের মারধর করে। জামাই এবং ননদের বেধড়ক মারধরে আহত রুবিনা, বিউটি সহ তিনজন। রাতেই তিনজনকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
রিপোর্ট: জিয়ারুল হক, জলপাইগুড়ি



