Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: সুপ্রিমকোর্টে ফের পিছিয়ে গেল আই প্যাক মামলার শুনানি। ১৮ই মার্চ আবার হবে শুনানি(IPAC ED)। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি সঞ্জীব মেহতার বেঞ্চে মামলার শুনানির কথা ছিল। কিন্তু তা হয়নি। এই নিয়ে পর পর তিন বার শুনানি পিছল।
রাজ্যের তরফে অভিযোগ (IPAC ED)
এদিন শুনানিতে রাজ্যের তরফে অভিযোগ করা হয়, কেন্দ্রীয় এজেন্সিকে অস্ত্র হিসাবে কেন্দ্র ব্যবহার করছে। যদিও পালটা ইডি আধিকারিকদের ভয় দেখানো হচ্ছে বলে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল তথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী এসজি রাজু।
আরও পড়ুন: Indo France:ভারত-ফ্রান্স যৌথ উদ্যোগ: এভারেস্টের উচ্চতায় ওড়ার কপ্টার তৈরি হবে ভারতে
অধিকার লঙ্ঘনের অভিযোগ ইডির (IPAC ED)
আদালতে ইডি-র পক্ষ থেকে দাবি করা হয়, তল্লাশির সময় ইডি আধিকারিকদের অধিকার লঙ্ঘন করা হয়েছে। সেই সঙ্গে আদালতে ইডি-র আইনজীবী জানান, কোনও রাজনৈতিক উদ্দেশ্যে এই তল্লাশি অভিযান করা হয়নি। এমনকি তৃণমূল যোগের কারণেই আইপ্যাক দফতরে তল্লাশি চালানো হয়েছে, সেই দাবিও এদিন আদালতে উড়িয়ে দিয়েছে ইডি। খানিকক্ষণ সওয়াল জবাবের পর রিজয়েন্ডার দাখিল করার জন্য সময় চেয়ে নেন ইডি এবং সলিসিটর জেনারেল।



