Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বৃষ্টিতেও হার মানেননি মাঠকর্মী ও কিউরেটররা, বৃষ্টির পরেও হয়েছে রাজস্থান এবং মুম্বইয়ের ম্যাচ (IPL 2026)।
মাঠকর্মীদের আর্থিক পুরস্কার অসম ক্রিকেটের (IPL 2026)
আইপিএল-এর সব ম্যাচ নিয়ে একদিকে যেমন রয়েছে সমর্থকদের মধ্যে উন্মাদনা তেমন আবার কিছু ম্যাচ হতাশ করেছে সমর্থকদের। টিকিট কেটে যখন সমর্থকরা মাঠে হাজির হন নিজেদের প্রিয় দলের সমর্থনে তখন যদি বৃষ্টির কারণে ম্যাচ না হয় তবে তো সমর্থকদের হতাশ হতেই হবে (IPL 2026)।
এখনও পর্যন্ত আইপিএল-এ মোট ২১টি ম্যাচ খেলা হয়ে গেছে। যার মধ্যে বেশ কয়েকটি ম্যাচে বসেছে বৃষ্টির কোপ। তবে একটি ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচই হয়েছে। ইডেনে কলকাতা বনাম পাঞ্জাবের ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। কিন্তু পরের দিন রাজস্থান বনাম মুম্বইয়ের ম্যাচ ছিল গুয়াহাটির বর্ষাপারা স্টেডিয়ামে আর সেখানেই তাঁরা বাজিমাত করেছেন। বৃষ্টি বাধা দিলেও কোনও ম্যাচ বাতিল হয়নি। বৃষ্টিকে উপেক্ষা করে মাঠকর্মীদের এই সাফল্যের জন্য পুরস্কৃত করা হয়েছে তাঁদের। মাঠকর্মীদের জন্য ২৫ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করল আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন।

চলতি আইপিএল-এ এই স্টেডিয়ামে তিনটি ম্যাচ খেলেছেন বৈভবরা। প্রতি ম্যাচেই ছিল বৃষ্টির চোখ রাঙানি। কিন্তু কোনও ম্যাচ বাতিল হয়নি। তিনটি ম্যাচেই জয় লাভ করছে রাজস্থান। একটি মাত্র ম্যাচে ওভার কমানো হয়েছিল। মুম্বইয়ের বিরুদ্ধে ওভার কমিয়ে ১১ করা হয়। কিন্তু প্রবল বৃষ্টির পর বর্ষাপারা সফলভাবে ম্যাচ আয়োজন করে দেখিয়েছে কিন্তু সেখান থেকে ইডেন পারেনি। আর বর্ষাপারা স্টেডিয়ামের মাঠকর্মী এবং পিচ কিউরেটরদের জন্য মোটা অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন।
আরও পড়ুন: Love Shock: হাসলে যে মিষ্টি করে… প্রেমিকার হাসির দাম মেটাতে নাজেহাল যুবক
এক বিবৃতিতে তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এমন প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ম্যাচ আয়োজনের চ্যালেঞ্জ নিয়ে তাতে সফল হয়েছে বর্ষাপারা স্টেডিয়াম। মাঠকর্মী ও কিউরেটররা নিশ্চিত করেছেন যাতে পিচ সঠিক ভাবে তৈরি থাকে এবং বৃষ্টির পরেও সর্বোচ্চ স্তরের থাকে। সফল ভাবে ম্যাচ আয়োজনে ওঁদের বড় অবদান রয়েছে। জাতীয় স্তরে এই স্টেডিয়ামকে সুখ্যাতি এনে দিয়েছেন ওঁরা।’ আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই উদ্যোগ ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিয়েছে (IPL 2026)।


