Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল শুরু আগেই ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়ে বিতর্ক বাড়ছে (IPL)।
নিয়ম কি তবে পাল্টাতে চলেছে? (IPL)
আইপিএল শুরু হওয়ার আগে যেমন সমর্থকদের উন্মাদনার পারদ চড়ছে তেমন পাল্লা দিয়ে বাড়ছে বিতর্ক। একদিকে টিকিটের দাম যখন আকাশ ছুঁয়েছে তখন সমর্থকদের অসন্তোষ বৃদ্ধি পেয়েছে। এমনকি স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলছেন ক্রিকেটপ্রেমীরা। তেমন বোর্ডের এক নিয়ম নিয়ে ক্ষুদ্ধ আইপিএল দলের অধিনায়করা (IPL)।
‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়ে বিরোধিতায় সব দলের অধিনায়করা। বোর্ড কর্তাদের তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই অপছন্দের কথা। এর পাশাপাশি তাঁরা দাবি তুলেছেন ১০ ওভার পর নতুন বল দিতে হবে। তবে কি আইপিএল-এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল-এর নিয়মে বদল আনতে চলেছে?
বোর্ডের এক সূত্রের দাবি, ‘বেশির ভাগ অধিনায়কই ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়ে নিজেদের মতামত জানিয়েছে। নিজেদের অসুবিধার কথা জানিয়েছে। তবে বোর্ডও জানিয়েছে, ২০২৭ পর্যন্ত এই নিয়ম থাকবেই। এখন কোনও নিয়মই বদল হবে না। ২০২৭-এর পর ভেবে দেখা হবে।’

দুই দিন আগে দিল্লি দলের অধিনায়ক অক্ষর প্যাটেলও জানিয়েছিলেন যে তাঁর এই নিয়ম পছন্দ না। তিনি বলেছিলেন, ‘আমি নিজে একজন অলরাউন্ডার। তাই এই নিয়ম পছন্দ নয়। আগে আমরা নির্দিষ্ট ভূমিকার জন্য (ব্যাটিং এবং বোলিং) অলরাউন্ডারদের বেছে নিতাম। এখন দলগুলো ব্যাটার বা বোলারদের বেছে নেয়। ওরা বলতেই পারে, কেন অলরাউন্ডার নেব দলে? নিজে অলরাউন্ডার হওয়ায় পছন্দ করি না এই নিয়ম। কিন্তু নিয়ম তো নিয়মই। মানতেই হবে সেটা। তবে ব্যক্তিগত ভাবে পছন্দ নয় এই নিয়ম।’

আরও পড়ুন: AP Bus Accident: অন্ধ্রপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, আগুনে ঝলসে মৃত্যু বহু যাত্রীর
অন্যদিকে বোর্ড শিশিরের প্রভাব আটকাতে নিয়ম করেছিল দ্বিতীয় ইনিংসের ১০ ওভার হওয়ার পরেই বল বদলানো হবে। কিন্তু বুধবার এক অধিনায়ক দাবি করেন প্রথম ইনিংসেও ১০ ওভার পর বল বদল করার। সেই সূত্রের কথায়, ‘ওই অধিনায়কের এই প্রস্তাব প্রায় কারও কাছেই গৃহীত হয়নি। সাধারণত দ্বিতীয় ইনিংসেই শিশিরের প্রভাব থাকে। তাই এখনকার নিয়মই থাকবে, কোনও বদল আনা হবে না (IPL)।


