Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল-এর মিনি নিলাম নিয়ে চর্চা চলছিল ক্রিকেটপ্রেমীদের মধ্যে। সবথেকে চর্চায় ছিলেন অজি তারকা গ্রিন। রেকর্ড অঙ্কে তাঁকে দলে নিয়েছে কলকাতা (IPL 2026)।
তেজস্বী সিং ও কার্তিক ত্যাগীকে দলে নিল কলকাতা (IPL 2026)
আইপিএল-এর মিনি নিলাম নিয়ে জল্পনার অবসান হলো অবশেষে। সবথেকে বেশি চর্চায় থাকা গ্রিনকে রেকর্ড মূল্যে দলে নিয়েছে কলকাতা। গ্রিন ছাড়াও নজর ছিল শ্রীলঙ্কান তরুণ পেসার ক্রিকেটার মাথিশা পাথিরানা। শ্রীলঙ্কার এই তরুণ পেসার LT20-তে আগুনে ফর্মে রয়েছেন আর তাঁর কারণেই তিনি ছিলেন পছন্দের তালিকায়। KKR ও LSG-র মধ্যে তাকে নেওয়ার লড়াইয়ে শেষ পর্যন্ত ১৮ কোটি টাকায় পাথিরানাকে দলে নিল KKR (IPL 2026)।

গ্রিনের পাশাপাশি তরুণ উইকেটকিপার-ব্যাটার তেজস্বী সিংকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। এই নিয়ে তৃতীয় কিপার-ব্যাটারকে কিনল কিং খানের দল। তাঁর বেস প্রাইস ছিল ৩০ লাখ টাকা। ৩ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে কলকাতা। এর পাশাপাশি অভিজ্ঞ আনক্যাপড পেসার কার্তিক ত্যাগীকে ৩০ লাখ টাকার বেস প্রাইসে দলে নিল KKR। বেস প্রাইস ৩০ লাখ টাকায় কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে স্পিনার প্রশান্ত সোলাঙ্কিকে।

কার্তিক শর্মাকে নিয়ে লড়াই চলছিল কলকাতা ও চেন্নাইয়ের মধ্যে। এই মরশুমে ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। রাজস্থানের ১৯ বছর বয়সি এই ক্রিকেটারের বেস প্রাইস ছিল ৩০ লাখ টাকা। কিন্তু তাঁর জন্য অল-আউট যায় কলকাতা ও চেন্নাই দুই দল। ১৩ কোটি টাকায় লড়াইয়ে নামে হায়দরাবাদ। তবে শেষ পর্যন্ত ১৪.২০ কোটি টাকায় তাঁকে দলে নেয় CSK।
বাজিমাত আকিব দারের
এ বার ঘরোয়া ক্রিকেটে দাপুটে পারফরম্যান্স করেছে জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নবি দার। নিলামে ৩০ লাখ টাকার বেস প্রাইস থেকে তিনি দল পেলেন ৮ কোটি ৪০ লাখ টাকায়। রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে তাঁকে নিয়ে বিডিং ওয়ার শুরু হয়। রাজস্থান বেরিয়ে গেলে আসরে নামে RCB, এর পর তারাও বেরিয়ে গেলে সানরাইজার্স হায়দরাবাদ নামে লড়াইয়ে। শেষে দিল্লি ক্যাপিটালস দলে নেয় আকিব দারেরকে (IPL 2026)।
আরও পড়ুন: Koel Mallick: দুর্ঘটনার কবলে কোয়েল মল্লিক! শুটিং সেটে ভয়ানক বিপত্তি
নিলাম টেবিলে প্রথমবার শ্রেয়স
রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী নিলাম টেবিলে থাকার কথা শোনা যাচ্ছিল শ্রেয়সকে। সেই রিপোর্টই সত্যি হলো, প্রথমবার তিনি থাকলেন নিলাম টেবিলে। মিনি নিলামে যোগ দিয়ে শ্রেয়স বলেন, ‘গতবার ঋষভ পন্থ চোট থেকে রিকভারি করছিল, তাই আসতে পেরেছে। এ বার আমারও একই অবস্থা। তবে এসে ভালো লাগছে। নিলাম টেবলে বসার আগে এই বিষয়ে পন্থের সঙ্গে খুব একটা বেশি কথা হয়নি। তবে চাপ নেই। আমরা অনেক আলোচনা করেছি। প্ল্যান যা করেছি, তাতে খুব একটা সমস্যা হবে না। নিলামে ডেটা খুব গুরুত্বপূর্ণ। নিলাম নিয়ে আমার কোনও কুসংষ্কার নেই। আমার যদি মনে হয় কোনও প্লেয়ার লাগবে, আমি সেটাই করি (IPL 2026)।’


