Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সামি-শচীন পুত্র অর্জুনকে নিল লখনৌ। সিএসকে ছেড়ে রাজস্থানে জাদেজা-সাম কারান। রাজস্থান অধিনায়ক সঞ্জুকে তুলে নিল চেন্নাই (IPL 2026)।
আইপিএল-এর দলবদল নিয়ে বড় আপডেট (IPL 2026)
ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের মাঝেই আগামী আইপিএল-এর দল বদল নিয়ে বড় খবর! শনিবার বিকালেই ফ্র্যাঞ্চাইজিগুলোর খেলোয়াড় ধরে রাখার তালিকা জমা দেওয়ার ডেডলাইন শেষ হচ্ছে। তার আগেই একাধিক দল বদলের খবর সামনে এলো (IPL 2026)।
আসন্ন ২০২৬ আইপিএল-এর আগেই চেন্নাই সুপার কিংস ছেড়ে রাজস্থান রয়্যালসে যোগ দিলেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। গত মরশুমে ১৮ কোটি টাকায় গত ১২ বছর চেন্নাইয়ে খেললেও এবার ১৪ কোটি টাকায় রাজস্থানে যোগ দিলেন জাদেজা। শুধু জাদেজা নয়, ২.৪ কোটি টাকায় চেন্নাই ছেড়ে রাজস্থানে যোগ দিলেন ইংলিশ অলরাউন্ডার সাম কারান।

চেন্নাই সুপার কিংসও পাল্টা রাজস্থানের অধিনায়ক তথা উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসনকে তুলে নিল। ১৮ কোটি টাকাতেই চেন্নাইয়ে গেলেন সঞ্জু। জাতীয় দলে ব্রাত্য হলেও এখনও সমান গুরুত্বপূর্ণ খেলোয়াড় মহম্মদ সামি। আগামী আইপিএল-এর আগে দলবদলে নজর কাড়লেন বাংলার পেসার। ১০ কোটি টাকাতেই সানরাইজারস হায়দরাবাদ থেকে সামিকে ঘরে তুলল সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্ট। সামির পাশাপাশি শচীন টেন্ডুলকর পুত্র অর্জুন টেন্ডুলকরকেও নিল লখনৌ। ৩০ লক্ষ টাকায় মুম্বই থেকে লখনৌতে এলেন অর্জুন (IPL 2026)।

অপর দিকে, লেগ স্পিনার মায়াঙ্ক মারকান্ডেকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। আগামী আইপিএলে পুরোনো দল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে। ৩০ লক্ষ টাকায় মুম্বইয়ে গেলেন মারকান্ডেকে। অপর দিকে প্রাক্তন নাইট ব্যাটার নীতিশ রানাকে ছেড়ে দিল রাজস্থান রয়্যালস। ৪.২ কোটি টাকায় রাজস্থান থেকে দিল্লি ক্যাপিটালে গেলেন প্রাক্তন নাইট অধিনায়ক তথা বাঁহাতি ব্যাটার রানা। আবার দিল্লি থেকে রাজস্থানে এলেন অলরাউন্ডার দোনোভান ফেরেইরা। তবে গতবারের থেকে কম টাকাতেই রাজস্থানে ফিরলেন তিনি। গতবার নিলামে এক কোটি টাকায় দিল্লি নিয়েছিল দোনোভান। এবার ৭৫ লক্ষ টাকায় পুরোনো দল রাজস্থানে ফিরলেন তিনি (IPL 2026)।

আরও পড়ুন: Shubman Gill: আউট না হয়েও মাঠ ছাড়তে হল শুভমনকে
অনেকদিন ধরেই আলোচনা চলছিল এবং চেন্নাইও চাইছিল ধোনি পরবর্তী অধ্যায়ের জন্য ভরসা যোগ্য মুখ। আর সেই কারণেই বহুদিন ধরে কথা হচ্ছিল সঞ্জু স্যামসনকে নেওয়ার বিষয়ে। কিন্তু চুক্তি মাঝপথে আটকে ছিল। তবে এবার সব জট কেটেছে। তবে এক IPL ফ্র্যাঞ্চাইজির CEO বিস্ময় প্রকাশ করেছেন যে, জাডেজার মতো একজন দক্ষ খেলোয়াড়কে CSK এত সহজে ছেড়ে দেওয়ায় (IPL 2026)।
এক প্রতিবেদনে প্রকাশ খবর অনুযায়ী অনেকেই মনে করছেন জাডেজা ও কারানকে দলে পেয়ে রাজস্থান রয়্যালসই লাভবান হয়েছে। জাডেজা ও স্যামসনের পারিশ্রমিক একই হলেও, কারানকে ২.৪ কোটি টাকায় পাচ্ছে রয়্যালস। চেন্নাই সুপার কিংস বড় পরিবর্তনের পথে রয়েছে। ডেভন কনওয়ে ইতিমধ্যেই জানিয়েছেন যে, তিনি ফ্র্যাঞ্চাইজি থেকে ছাড়া পেয়েছেন। এ ছাড়া চেন্নাই দীপক হুডা, রাহুল ত্রিপাঠী ও জেমি ওভারটনকেও রিটেনশনের আগে দল থেকে বাদ দিতে চলেছে (IPL 2026)।


