Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মুজতবা খামেনেইয়ের নাম ঘিরে বিতর্ক আরও গভীর হচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই নন, মুজতবার নিজের বাবা প্রয়াত আয়াতোল্লাহ আলি খামেনেইও নাকি চাননি তাঁর ছেলে এই পদে বসুক(Iran Mojtaba)।
‘মুজতবাকে উত্তরসূরি করা যাবে না’ (Iran Mojtaba)
নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, আলি খামেনেই তাঁর উইলে স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন যে মুজতবা যেন তাঁর উত্তরসূরি না হন। বিরোধী সংগঠন ন্যাশনাল ইউনিয়ন ফর ডেমোক্রেসি-র গবেষণা পরিচালক খসরো ইসফাহানি বলেন, “খামেনেইয়ের উইলে পরিষ্কার করে লেখা ছিল মুজতবাকে উত্তরসূরি করা যাবে না।” ইসফাহানির মতে, আলি খামেনেই তাঁর ছেলের রাজনৈতিক দক্ষতা নিয়ে সন্দিহান ছিলেন এবং নেতৃত্ব দেওয়ার মতো প্রভাব বা অভিজ্ঞতা মুজতবার মধ্যে তিনি দেখেননি।
মুজতবার ক্ষেত্রে বেনিয়ম
সাধারণত ইরানে সর্বোচ্চ নেতা নির্বাচন করে অ্যাসেম্বলি অব এক্সপার্টস, যেখানে ৮৮ জন সদস্য ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেন। কিন্তু অভিযোগ উঠেছে, মুজতবার ক্ষেত্রে সেই স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।
বাবার নামেই প্রভাবশালী
ইসফাহানি আরও দাবি করেন, মুজতবা খামেনেই তাঁর রাজনৈতিক জীবনে তেমন কোনও উল্লেখযোগ্য সাফল্য দেখাতে পারেননি। “তিনি মূলত তাঁর বাবার নামের কারণেই এতদিন প্রভাবশালী ছিলেন,” বলেন তিনি।
মুজতবার পক্ষে জোরালোভাবে অবস্থান IRGC-র (Iran Mojtaba)
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রভাবশালী সামরিক সংগঠন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC) মুজতবার পক্ষে জোরালোভাবে অবস্থান নিয়েছিল। তাদের মতে, মুজতবা তাঁর বাবার তুলনায় আরও সহজে প্রভাবিত হওয়া একজন নেতা হতে পারেন এবং কঠোর নীতিগুলো সমর্থন করবেন।
আরও পড়ুন: New Governor: নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিচ্ছেন আরএন রবি: নবান্ন-রাজভবন সংঘাত কোন পথে?
সংখ্যাগরিষ্ঠ সমর্থনও মুজতবা পাননি! (Iran Mojtaba)
সূত্রের দাবি, IRGC-এর চাপের কারণেই অনেক ধর্মীয় নেতা বৈঠক বয়কট করেন, যেখানে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন হওয়ার কথা ছিল। ইসফাহানির দাবি, ৮৮ সদস্যের কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠ সমর্থনও নাকি মুজতবা পাননি। ফলে তাঁর ক্ষমতায় আসা নিয়ে ইরানের রাজনীতি ও আন্তর্জাতিক মহলে নতুন করে প্রশ্ন উঠছে।



