Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ইরানে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরোধী নেতা ও প্রাক্তন যুবরাজ রেজা পাহলভিকে নিয়ে সতর্ক মন্তব্য করেছেন (Iran Reza Pahlavi)। তিনি বলেন, রেজা পাহলভি “ব্যক্তিগতভাবে বেশ ভদ্র ও ভালো মানুষ বলে মনে হয়”, তবে ইরানের ভেতরে তিনি আদৌ জনসমর্থন জোগাড় করতে পারবেন কি না, সে বিষয়ে ট্রাম্প নিশ্চিত নন।
পাহলভির নেতৃত্ব নিয়ে সংশয় ট্রাম্পের (Iran Reza Pahlavi)
হোয়াইট হাউসের ওভাল অফিসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানে ধর্মীয় শাসনব্যবস্থার পতনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে সেই পরিস্থিতিতে রেজা পাহলভি দেশের নেতৃত্ব নিতে পারবেন কি না, তা নিয়ে তার মনে সংশয় রয়েছে। ট্রাম্প বলেন, “তিনি খুব ভাল মানুষ বলে মনে হয়, কিন্তু নিজের দেশের মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হবেন, তা আমি জানি না। আমরা এখনও সেই পর্যায়ে পৌঁছাইনি।”
আন্দোলনকারীদের পক্ষে হস্তক্ষেপের হুমকি
ইরানে সরকারবিরোধী বিক্ষোভের আবহে ট্রাম্প একাধিকবার আন্দোলনকারীদের পক্ষে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। সরকারি দমন-পীড়নে ইতিমধ্যেই হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। তা সত্ত্বেও, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে ক্ষমতাচ্যুত শেষ শাহের পুত্র রেজা পাহলভির প্রতি পূর্ণ সমর্থন দিতে এখনও অনিচ্ছুক ট্রাম্প প্রশাসন।
পূর্ণ সমর্থন দিতে অনিচ্ছুক ট্রাম্প (Iran Reza Pahlavi)
ট্রাম্প আরও বলেন, “আমি জানি না, ইরানের জনগণ আদৌ তার নেতৃত্ব মেনে নেবে কি না। যদি তারা মেনে নেয়, তাহলে আমার কোনও আপত্তি নেই।” এক সপ্তাহ আগেই ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন, রেজা পাহলভির সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা তার নেই।
ইরানের বিরোধী রাজনীতি দুর্বল (Iran Reza Pahlavi)
বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ৬৫ বছর বয়সি রেজা পাহলভি দীর্ঘদিন ধরেই নির্বাসনে রয়েছেন এবং সাম্প্রতিক বিক্ষোভে তিনি একজন জোরালো কণ্ঠ হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তবে আসল কথা হল, ইরানের বিরোধী রাজনীতি অত্যন্ত বিভক্ত। রাজতন্ত্রপন্থী, সংস্কারবাদী ও বিভিন্ন আদর্শের গোষ্ঠীর মধ্যে ঐক্যের অভাব রয়েছে এবং দেশের ভেতরে সংগঠিত নেতৃত্বও দুর্বল।
আরও পড়ুন: Nipah: রাজ্যে থাবা বাড়াচ্ছে নিপা ভাইরাস! আক্রান্ত আরও ৩, হোম কোয়ারিন্টাইনে ১০০ জন
‘সামনে সময়টা খুবই গুরুত্বপূর্ণ’ (Iran Reza Pahlavi)
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বিক্ষোভের জেরে তেহরানের সরকার পড়ে যেতেও পারে, আবার নাও পারে। “যে কোনও শাসনব্যবস্থাই ব্যর্থ হতে পারে। সামনে সময়টা নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ ও কৌতূহলোদ্দীপক,” মন্তব্য করেন তিনি।



