Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অস্ট্রেলিয়ার সাথে প্রথম ম্যাচে চেনা ছন্দে পাওয়া যায় বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। স্টার্কের অফ-স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে ক্যাচ দেন কোহলি (Irfan Pathan)।
কোহলির আউট নিয়ে মন্তব্য পাঠানের (Irfan Pathan)
ভারতের অস্ট্রেলিয়া সফরের দিকে সবার নজর ছিল। সমর্থকদের মধ্যে উন্মাদনাও ছিল তুঙ্গে। আর সেটা হবে নাই বা কেন? চ্যাম্পিয়ন্স ট্রফির পর আবার দেশের জার্সিতে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে দেখার জন্য মুখিয়ে ছিলেন সমর্থকরা। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ ছিল এক তরফ। টিম ইন্ডিয়া তেমন কোনও প্রভাব ফেলতে পারেনি। সমর্থকদের হতাশ করেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। টস হেরে ব্যাট করতে নেমে ভারতের টপ অর্ডার মুখ থুবড়ে পড়ে অজি বোলিংয়ের সামনে। রোহিত শর্মা ফেরেন ৮ রানে ও কোহলি ফেরেন শূন্য রান করে। ব্যর্থ হন শুভমান গিলও। বৃষ্টির জন্য বারবার খেলা বিঘ্নিত হয়। শেষে ভারত ৯ উইকেটে তোলে মাত্র ১৩৬ রান (Irfan Pathan)।
বিরাট কোহলি ও রোহিত শর্মার পারফরম্যান্স দেখার জন্য দর্শকদের মধ্যে সেদিনের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ভারতের হয়ে ৫০০ তম ম্যাচ খেলতে নাম মিচেল স্টার্কের বলে স্ট্রেট ড্রাইভ দিয়ে ইনিংস শুরু করলেও রোহিত শর্মা ফিরে যান মাত্র ৮ রানে। কোহলি ফেরেন শুন্য রানে। স্টার্কের অফ-স্টাম্পের বাইরের একটি বল খোঁচা মেরে ক্যাচ দেন। ব্যাকওয়ার্ড পয়েন্টে কুপার কনোলি ক্যাচ নিতে কোনও ভুল করেননি।

ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান কোহলির আউট নিয়ে বলেন ‘দেখে মনে হচ্ছিল কোহলির ঘাড়ে যেন বর্ডার-গাভাসকর ট্রফির ভূত ফিরে এসেছে। ফিটনেস একটা জিনিস আর ম্যাচ টাইম আর একটা বিষয়। রোহিতকেও তাই কিছুটা অস্বস্তিতে লাগছিল।’ তবে ইরফান পাঠানের মতে পরের দুটো ম্যাচে এই সমস্যা হবে না। তিনি কেএল রাহুলের প্রশংসা করে বলেন ‘রাহুল ভাল ব্যাট করেছে। শ্রেয়স আইয়ার অস্বস্তিকর অবস্থানে পড়ে গিয়েছিল, হয়তো ওর টেকনিকে আরও কাজ করা দরকার। যখনই সুযোগ পায় অক্ষর ভাল করার চেষ্টা করে।’

আরও পড়ুন: Smartphone Hub: ভারতই এখন নতুন স্মার্টফোন হাব, চিনকে টপকে যাওয়ার দৌড়ে ফক্সকনের বড় বাজি!
ইরফান পাঠান আরও বলেন ‘এমন দেশে গেলে আগে গিয়ে কিছু ম্যাচ খেলে নেওয়া দরকার। কঠিন হতে চলেছিল ইটা ভারতের জন্য। কারণ কন্ডিশন সহজ নয়। আমাদের বোলাররা সঠিক লেংথ খুঁজে পায়নি। ব্যাটসম্যানরাও বাউন্স নিয়ে সমস্যায় পড়েছে। আগে যদি এক দুটো ম্যাচ খেলা যেত তাহলে এই ভুলগুলো হতো না। ভবিষ্যতের কথা মাথায় রেখে এগুলো নিয়ে ভাবাটা জরুরি (Irfan Pathan)।’


