Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল-এর ইতিহাসে ভারতীয় হিসেবে এক ঐতিহাসিক রেকর্ড করতে চলেছেন ঈশান কিষাণ (Ishan Kishan)।
ইতিহাসের মুখে ঈশান (Ishan Kishan)
আইপিএল-এর প্রথম ম্যাচে বেঙ্গালুরুর মুখোমুখি হতে চলেছেন ঈশান কিষাণরা। প্যাট কামিন্সের না থাকার কারণে দলের নেতৃত্ব দেবেন ঈশান কিষাণ। আগের মরশুমে আশানরুপ ফল করতে না পারলেও এই মরশুমে চাইবে ঘুরে দাঁড়াতে। চোটের কারণে প্রথম পর্বে পাওয়া যাবে না অজি তারকা পেসার কামিন্সকে। তাঁর অনুপস্থিতিতে ঈশানের নেতৃত্বে খেলতে নামবে হায়দরাবাদ আর এর কারণে ইতিহাস লিখতে চলেছেন ঈশান (Ishan Kishan)।
আরসিবি ম্যাচে মাইলস্টোন ছুঁতে চলেছেন এই উইকেটকিপার ব্যাটার। সানরাইজার্স হায়দরাবাদের ইতিহাসে মাত্র ২৭ বছর ২৫৩ দিনে সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে দলকে নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়তে চলেছেন এই বাঁ হাতি তারকা ব্যাটার। তবে হায়দরাবাদের ইতিহাসে তিনি দ্বিতীয় কারণ এক নম্বরে রয়েছেন কেন উইলিয়ামসন। ২০১৮ আইপিএলে ২৭ বছর ২৪৪ দিনে হায়দরাবাদের অধিনায়ক হিসেবে হাতেখড়ি হয় কিউয়ি তারকার।

মাঠে নামার আগে দলের কোচ ড্যানিয়েল ভেত্তোরি জানিয়েছেন যে তাঁর উপর পূর্ণ আস্থা রয়েছে তাঁর। প্যাট কামিন্সও আগে এই কথা জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে (Ishan Kishan)। ভেত্তোরি বলেন, ‘আমার মনে হয় দীর্ঘ বছর ধরে ও আইপিএল খেলছে। অনেকগুলো দলের হয়ে খেলেছে। সাফল্যও পেয়েছে। আত্মবিশ্বাসী প্লেয়ার। অনূর্ধ্ব-১৯ এবং রাজ্যে দলকে নেতৃত্ব দেয়। এবছর ওরা সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতেছে। তাই ওর আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। ওকে অধিনায়ক করার সময় এই বিষয়টি বিবেচনা করা হয়েছে। সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক শর্মার সঙ্গে কয়েকটা ম্যাচে ওপেন করেছেন ঈশান। দুজনের মধ্যে ভাল বন্ধুত্ব রয়েছে। সানরাইজার্স ম্যানেজমেন্টের আশা, সামনে থেকে নেতৃত্ব দেবে এই জুটি। এবারের আইপিএল-এ আরও একটি দৃষ্টান্ত স্থাপন হতে চলেছে।’

আরও পড়ুন: Uttarpara: খোকা এখনো বাপ ছাড়া সে নেবে উত্তরপাড়ার মানুষের দায়িত্ব ?” পোস্টারে চাঞ্চল্য
নিজের নতুন ভূমিকা নিয়ে আশাবাদী তরুণ তারকা। ঈশান কিষাণ বলেন, ‘দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি খুবই খুশি। সত্যি বলতে, আমি সবকিছু খুব সহজ রাখতে চাই। খুব বেশি কিছু করার চেষ্টা করব না। আমার মনে হয়, আইপিএল-এ খেলা সবাই ভাল প্লেয়ার। ওরা যাতে সঠিক দিশায় এগোয়, সেটা দেখা আমার কাজ। আমার মাইন্ডসেট বদলাবে না। আশা করছি ভাল মরশুম যাবে। আমরা একসঙ্গে জয়ের লক্ষ্যে ঝাঁপাব।’
ঈশানের আরও সংযোজন, ‘এই মরশুম থেকে অনেক কিছু শেখার আছে। গত কয়েক বছরে আমি একটা জিনিস উপলব্ধি করেছি, একজন ক্রিকেটারকে গোটা মরশুমে মাথা ঠাণ্ডা রাখতে হয়। আমরা ম্যাচের আগে আপ্রাণ পরিশ্রম করব। মাঠে নেমে খেলাটা উপভোগ করতে চাই। ম্যাচ প্রতি এগোব।’ এখন দেখার প্রথম ম্যাচে বিরাট কোহলিদের হারিয়ে এই জয় স্মরণীয় করে রাখতে পারেন কিনা ঈশান কিষাণ (Ishan Kishan)।


