Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টানা তিনবার বিশ্বকাপের মূল পর্বে পৌঁছতে পারল না ইতালি। এর পাশাপাশি পোল্যান্ডও পারল না বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে (Italy)।
এইবারও খেলা হলো না বিশ্বকাপ ইতালির (Italy)
একসময়ের ক্রিকেট বিশ্বে দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়া। এই অজিদের সামনেই ২০০৩ সালে ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙেছিল কিন্তু তারপর কেটে গেছে বহু সময়। জল গড়িয়েছে বহুদূর। লং শটে এখন এসব অতীত। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে অস্ট্রেলিয়াকে। ক্রীড়া জগতে এমন অঘটন কমবেশি ঘটেই থাকে। সেই দিকে থেকে পিছিয়ে নেই ফুটবল বিশ্বকাপও (Italy)।
তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি এই নিয়ে টানা তিনবার বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি। ২০২৬ সালের বিশ্বকাপেও দেখা যাবে না ইতালিকে। কার্যত দুঃস্বপ্নের মধ্যে ইতালি ফুটবল। ক্রিকেট বিশ্বকাপে খেললেও এইবারের ফুটবল বিশ্বকাপ খেলা হলো না আজুরিদের। যার ফলে হতাশা আর কান্নায় ডুবে গেছে ইতালির সমর্থকরাও। ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে বসনিয়ার কাছে অপ্রত্যাশিত হারে বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল ইতালির। এই ফলাফলের কারণে চমকে গেছে ফুটবল বিশ্ব। প্লেয়ার থেকে সমর্থক, কেউই এই রেজাল্ট মেনে নিতে পারছেন না। বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে এই ম্যাচ জিততেই হতো কিন্তু নর্থ আমেরিকায় পেনাল্টি শুটে ১-৪ গোলে হার আজুরিদের।
চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সফল দল। রক্ষণ ফুটবলের প্রতিচ্ছবি বলতেই মনে আসতো যে দলের কথা আজ সেই দল পরপর তিনবার বিশ্বকাপের মূল পর্বের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলো। ইতালি প্রথম বিশ্বকাপ যেতে ১৯৩৪ সালে। এরপর ১৯৩৮, ১৯৮২ এবং ২০০৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন। কিন্তু গত ২০ বছর ধরে বিশ্বমঞ্চে ইতালিকে গ্রাস করেছে একরাশ ব্যর্থতা। এবার সেই ছবি পাল্টানোর আশা করলেও সেই বিপর্যয় আটকানো গেল না। রবার্তো বাজ্জিও, দেল পিয়েরোদের এমন করুণ পরিণতি দুঃস্বপ্নেও কেউ কল্পনা করতে পারেনি (Italy)।
ইতালি দেশের পর্যটন একদিকে যেমন বিখ্যাত তেমনই এই দেশের অন্যতম পরিচয় হয়ে উঠেছিল ফুটবল। কিন্তু সমর্থকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার কারণে সেই দেশের সমর্থকদের বিক্ষোভের ছবিও উঠে এসেছে। রণনীতি নাকি প্রত্যাশার চাপ? ঠিক কোন কারণে ইতালির ফুটবলের এই হতদরিদ্র অবস্থা সেটা সময়ের সঙ্গে-সঙ্গে স্পষ্ট হবে আরও। হারের পর তখন ইতালির রাস্তা থেকে গ্যালারি যেন রণক্ষেত্র। আগুন জ্বলছে দেশের রাস্তায়। ফুটবল বিশেষজ্ঞরাও ইটা ভাবতে পারেননি। ফুটবলারদেরও একই অবস্থা। তিনবারের ব্যর্থতা ইতালির ফুটবলে বড় ধাক্কা সেই নিয়ে কোনও সন্দেহ নেই। ফুটবল বিশ্বের কাছে ইতালির এই অবস্থা চাক্ষুষ করা দুর্ভাগ্যজনক (Italy)।
বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর দলের কোচ অবশ্য দাবি করেন যে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার মতো ফুটবল খেলেনি তাঁদের দল। তিনি বলেন, ‘আমার মনে হয় এমন ধাক্কা ছেলেদের প্রাপ্য নয়। ওরা নিজেদের উজাড় করে দিয়েছে। মন-প্রাণ দিয়ে চেষ্টা করেছে। আমি ছেলেদের জন্য গর্বিত। তবে এটা হজম করা কঠিন।’ এহেন অবস্থায় জল্পনা শুরু হয়ে যায় যে এবার কোচ বদলানো হয়ত শুধু সময়ের অপেক্ষা।

তবে না এই মুহূর্তে কোচ বদল হচ্ছে না বলেই জানা যাচ্ছে। ইতালির ফুটবল ফেডারেশনের প্রধান গ্যাব্রিয়েল গ্রাভিনা জানান, কোচ থাকবেন গাট্টুসোই। তাঁকে পদত্যাগ করতে বারণ করা হয়েছে। প্রথম বিশ্বকাপজয়ী দল হিসেবে পরপর তিনটে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ ইতালি। টানা তিনবার বিশ্বকাপের প্লে অফ থেকেই বিদায় নিল আজুরিরা। একদিকে যেমন গ্রাস করেছে হতাশা তেমন আবার এর উল্টোদিকে ঐতিহাসিক জয়ের পর মাঠে প্রবেশ করে বসনিয়ার সমর্থকরা (Italy)।
আরও পড়ুন: Maintenance Law Ruling: ছেলের বাবা-মায়ের দায়িত্ব পুত্রবধূর নয়!
বিশ্বকাপ থেকে ছিটকে গেল লেভানডস্কির পোল্যান্ড
২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে পারেনি রবার্ট লেভানডস্কির পোল্যান্ড। নাটকীয়তায় ভরা ম্যাচে পোল্যান্ডকে ৩-২ গোলে পরাজিত করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে সুইডেন। একদিকে ইতি আর অন্যদিকে পোল্যান্ড, ফুটবল বিশ্বে বলা যায় জোড়া ধাক্কা (Italy)।

নিজেদের মাঠে অনুষ্ঠিত প্লে-অফ ফাইনালে শুরু থেকে আক্রমণের ঝাঁঝ বাড়াতে থাকে সুইডেন। এই ম্যাচে দুরন্ত ফুটবলের নিদর্শন দেখা গেল সুইডেন ফুটবলের। ইয়াসিন আইয়ারির দুর্দান্ত এক ক্লিকে উইঙ্গার অ্যান্টনি এলাঙ্গা নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে যায় দল। তবে সেই লিড বেশিক্ষণ বজায় রাখতে পারেনি। ১৩ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফেরায় পোল্যান্ড। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে আবার এগিয়ে যায় পোল্যান্ড।
তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে পারে পোল্যান্ড। ২-২ করে ম্যাচের সমতা ফেরায় কিন্তু চরম নাটকীয় মুহূর্ত আসে অতিরিক্ত সময় গড়ানোর সঙ্গে-সঙ্গে। ৮৮ মিনিটে একটি শট পোস্টে লেগে ফিরে আসলেও সেই বল আবার জালে জড়িয়ে দেন ভিক্টর গিওকেরেস আর এই জয়ের সঙ্গে-সঙ্গে বিশ্বকাপ খেলার টিকিট নিশ্চিত করে সুইডেন (Italy)।
এক নজরে বিশ্বকাপের গ্রুপগুলি
- গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, চেক প্রজাতন্ত্র
- গ্রুপ বি: কানাডা, বসনিয়া ও হার্জেগোভিনা, কাতার, সুইৎজারল্যান্ড
- গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
- গ্রুপ ডি: আমেরিকা, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, তুরস্ক
- গ্রুপ ই: জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর
- গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, তিউনিসিয়া
- গ্রুপ জি: বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
- গ্রুপ এইচ: স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
- গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, ইরাক, নরওয়ে
- গ্রুপ জে: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডন
- গ্রুপ কে: পর্তুগাল, কঙ্গো, উজবেকিস্তান, কলম্বিয়া
- গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা


