Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মুস্তাফিজুরকে ২০২৬ মরশুমের জন্য রেকর্ড ৯.২০ কোটি টাকায় কিনেছে কলকাতা। যা আইপিএল-এর ইতিহাসে কোনও বাংলাদেশি ক্রিকেটারের জন্য সর্বোচ্চ মূল্য (BCCI)।
আইপিএল-এ খেলতে পারবেন মুস্তাফিজুর? (BCCI)
আইপিএল-এর অন্যতম জনপ্রিয় দল কলকাতা নাইট রাইডার্স। তবে এবার শাহরুখ খানের দলকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। পরের মরশুমের আগে মিনি নিলামে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে কলকাতা। বাংলাদেশের এই পেসারকে ২০২৬ মরশুমের জন্য ৯.২০ কোটি রেকর্ড টাকায় কিনেছে KKR, যা আইপিএল-এর ইতিহাসে কোনও বাংলাদেশি ক্রিকেটারের জন্য সর্বোচ্চ মূল্য। তবে বাংলাদেশে যে পরিস্থিতি, সেই পরিস্থিতে দাঁড়িয়ে সেই দেশের প্লেয়ারের ভারতের লিগে খেলা নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে অনেকের মধ্যেই (BCCI)।
বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে বারবার হিংসাত্মক ঘটনা ঘটায় অনেকেই দাবি করেছেন যে, মুস্তাফিজুরকে আইপিএল-এ খেলতে দেওয়া উচিত নয়। এই কারণে ক্ষোভের মুখে পড়তে হয়েছে দলের মালিক কিং খানকে। তবে আইপিএল-এ বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে আপাতত কোনও মন্তব্য করতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সূত্রের খবর এই নিয়ে নাকি দলের সাথে কথা বলছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও সেই বিষয়ে কেউ এখনও পর্যন্ত কোনও মুখ খোলেনি।

বৃহস্পতিবার বিসিসিআই সূত্রে জানানো হয়েছে, বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএল-এ অংশগ্রহণের বিষয়ে এখনও পর্যন্ত সরকারের তরফে কোনও নির্দেশ পাওয়া যায়নি। সেই কারণে এই মুহূর্তে মুস্তাফিজুরের খেলা নিয়ে অনিশ্চিয়তা থাকছেই। গত মাসের মিনি নিলামে অনুষ্ঠিত আইপিএল-এর মিনি নিলামে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়া নিয়ে আলোচনার প্রেক্ষিতে বিসিসিআই সূত্র স্পষ্ট করেছে, বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে খেলতে বাধা দেওয়ার মতো কোনও সরকারি নির্দেশ তাদের কাছে আসেনি।

আরও পড়ুন: Aniket Mahata: পোস্টিং ইস্যুতে রাজ্য সরকারকেও নিশানা করলেন অনিকেত
কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে ৯.২০ কোটি টাকায় কিনে নেয়, যার ফলে তিনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার হয়ে ওঠেন তিনি। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসার খবর প্রকাশিত হওয়ার পর মুস্তাফিজুরের ভারতে খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
এই প্রসঙ্গে সংবাদ সংস্থাকে এক বিসিসিআই সূত্র বলেন, ‘এই বিষয়টি নিয়ে এখন কিছু বলার নেই। এটা আমাদের হাতে নেই। বাংলাদেশি খেলোয়াড়দের আইপিএলে অংশগ্রহণ ঠেকানোর জন্য সরকারের পক্ষ থেকে আমরা কোনও নির্দেশ পাইনি। তাই আপাতত মন্তব্য করা সম্ভব নয়।’ আইপিএলে মুস্তাফিজুর ৬০টি ম্যাচে ৬৫টি উইকেট নিয়েছেন, যেখানে তার ইকোনমি রেট ৮.১৩ (BCCI)।


