Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজস্থানের জয়পুরে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা (Jaipur Bus Accident)। মঙ্গলবার সকালে মনোহরপুর এলাকার টোডি গ্রামের কাছে চলন্ত বাসে আচমকা আগুন ধরে যায়। ঘটনায় মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। অগ্নিদগ্ধ হয়েছেন অন্তত ১২ জন, তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

ইটভাটায় যাচ্ছিলেন শ্রমিকরা (Jaipur Bus Accident)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাসে কয়েকজন শ্রমিককে স্থানীয় একটি ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছিল। সকালবেলায় জয়পুর-দিল্লি সড়ক ধরে বাসটি যাচ্ছিল। হঠাৎই রাস্তার উপরে থাকা হাই টেনশন বিদ্যুৎ তারের সঙ্গে বাসের ছাদ ঠেকে যায়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় যানটিতে।
স্থানীয়দের তৎপরতায় বাঁচল বহু প্রাণ (Jaipur Bus Accident)
বাসে আগুন ধরে যেতেই চিৎকার চেঁচামেচি শুরু হয়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুনের মধ্যে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করেন। তাঁদের মধ্যে দুই জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহতদের দ্রুত মনোহরপুর থানার পুলিশ শাহপুরা হাসপাতালে পাঠায়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের জয়পুরের এসএমএস হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাই টেনশন লাইনের সংস্পর্শেই বিপর্যয় (Jaipur Bus Accident)
পুলিশের প্রাথমিক অনুমান, জয়পুর-দিল্লি সড়কের একটি অংশ তুলনামূলক উঁচু হওয়ায় বাসের ছাদ বিদ্যুতের হাই টেনশন লাইনের সংস্পর্শে আসে। এর ফলেই শর্ট সার্কিট হয়ে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাসে।
অধিকাংশ শ্রমিক উত্তরপ্রদেশের বাসিন্দা (Jaipur Bus Accident)
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মৃত ও আহত শ্রমিকদের অধিকাংশই উত্তরপ্রদেশের বাসিন্দা। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে প্রশাসন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মনোহরপুর ও শাহপুরা অঞ্চলে।
আরও পড়ুন: Cyclone Mantha Update: তীব্র ঘূর্ণিঝড় ‘মান্থা! অন্ধ্রের ঝড়ে কি কাঁপবে উত্তরবঙ্গও?
তদন্ত শুরু করেছে পুলিশ
মনোহরপুর থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসটি জব্দ করা হয়েছে এবং বিদ্যুৎ দপ্তরের সাহায্যে হাই টেনশন লাইনগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানার জন্য পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।



