Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে রাখা হয়নি অক্ষর প্যাটেলকে, যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে (Jasprit Bumrah)।
দলের মধ্যে কোন্দলের ইঙ্গিত? (Jasprit Bumrah)
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ আটের লড়াই যে সহজ হবে না সেটা প্রথম থেকেই স্পষ্ট। তবে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হারের পর তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে। এমনকি গম্ভীরের কৌশল এবং দল নির্বাচন নিয়েও প্রশ্ন উঠছে। অক্ষর প্যাটেলকে যেখানে দলের সহ অধিনায়ক করা হয়েছে সেখানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে তাঁকে বাদ দিয়ে দল নামানো নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। প্রোটিয়াদের বিরুদ্ধে বুমরা ছাড়া আর কোনও বোলারই দাগ কাটতে পারেননি। এই বিতর্কের আবহে বুমরা দলের অক্ষর প্যাটেলকে দেখা গেল টিম বাসের বদলে আলাদা গাড়িতে আমেদাবাদ বিমানবন্দরে যেতে। যে ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পরেই শুরু হয়েছে জল্পনা (Jasprit Bumrah)।

বুমরা অক্ষর বাদ দিয়ে দলের বাকি সদস্যরা বিমানবন্দরে পৌঁছান টিম বাসে। এরপর অবশ্য সকলে একসঙ্গে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেন, যেখানে ২৬ ফেব্রুয়ারি সুপার-আটের পরবর্তী ম্যাচ রয়েছে, যে ম্যাচে ভারত জিম্বাবোয়ের মুখোমুখি হবে। তবে একশ এবং বুমরা কেন আলাদা আলাদা পৌঁছান সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, দলের ভিতরের সব কিছু ঠিক আছে?

রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী বুমরা নিজস্ব গাড়িতেই বিমানবন্দরে যান। তবে বিষয়টি একেবারে অস্বাভাবিক নয় কারণ তিনি আমেদাবাদের গয়াল ইন্টারসিটি এলাকায় থাকেন এবং অনেক সময় নিজের শহরে খেলা থাকলে প্লেয়াররা আলাদা যাতায়াত করেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বুমরা চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন নাহলে দক্ষিণ আফ্রিকার স্কোর হয়ত ২০০ ছাড়িয়ে যেত।
আরও পড়ুন: West Bengal Assembly Election: ‘জয় মা কালী’ দিয়ে শুরু, মোদির চিঠি বদলে দেবে বাংলার ভোট-সমীকরণ
অন্যদিকে অক্ষর প্যাটেল আমেদাবাদ থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে নাদিয়াদে থাকেন। কঠিন হারের পর দুজনেই কিছু সময় পরিবারের সঙ্গে কাটিয়ে চেন্নাই বিমানবন্দরে দলের সঙ্গে যোগ দেন, এমনটাই মনে করছেন অনেকে। তবে এসবের পরেও আলোচনা কিন্তু থামছে না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অক্ষর প্যাটেলের জায়গায় ওয়াশিংটন সুন্দরকে খেলানো নিয়েও প্রশ্ন উঠছে। এখন দেখার এই হার ভুলে ঘুরে দাঁড়াতে পারে কিনা ভারতীয় শিবির (Jasprit Bumrah)।


