Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানকে হ্যান্ডশেক বিতর্কের জবাব দিলো দিলো ভারত। জয় দিয়ে সুপার ফোর অভিযান শুরু ভারতের (Ind vs Pak)।
অভিষেক ঝড়ে কাবু পাকিস্তান (Ind vs Pak)
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। সেই উত্তেজনার পারদ গতকালের ম্যাচেও দেখা গেল। হ্যান্ডশেক বিতর্কের পর সুপার ফোরের ম্যাচের দিকে তাকিয়ে ছিল ক্রিকেট বিশ্ব। পাকিস্তান মাঠে নামার আগে চেষ্টা করেছিল মাইন্ড গেম খেলে ভারতকে কিছুটা ব্যাকফুটে ফেলার। কিন্তু কোনটাই কাজে এলো না। পাকিস্তানের সমস্ত হুংকার, এশিয়া কাপ বয়কটের দাবি কোনটাই ধোপে টিকলো না। যেমন ভারতের মুখোমুখি নামতে হলো তেমনই ভারত সহজেই ম্যাচ জিতে নিলো। এই টুর্নামেন্টে দুইবার ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছে আর দুইবারই ভারত জয় ছিনিয়ে নিয়েছে (Ind vs Pak)।
ভারতীয় দলের সূর্যকুমার যাদব টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। কারণ হিসেবে তিনি পিচকে ভাল করে দেখে নিতে চান। ভারতীয় দলের স্ট্যাটেজি এক থাকলেও বোলাররা খুব একটা বেশি সুবিধা করতে পারেননি ম্যাচে।
পাকিস্তানের হয়েছ দলকে ভালো স্টার্ট দেন ওপেনার সাহিবজাদা ফারহান। তিনি ৫৮ রান করেন ৪৫ বলে। সাইম আয়ুব এই ম্যাচে তিনে ব্যাট করতে নেমে করেন ২১ রান। শেষের দিয়ে মহম্মদ নওয়াজের ব্যাটে আসে ২১ রান। অধিনায়ক সলমন আঘা করেন ১৭। সব মিলিয়ে পাকিস্তান ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৭১।
আরও পড়ুন: Kolkata Charu Market: দিনদুপুরে দুষ্কৃতীদের দাপাদাপি! কলকাতা কি গ্যাংস্টারদের কবলে?
ভারতীয় দলের বোলারদের খুব একটা সুবিধা করতে দেখা না গেলেও বল হাতে দুটি উইকেট পান শিবম দুবে। হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদব নেন একটি করে উইকেট। এই ম্যাচে ভারতকে বেশ কটা ক্যাচ মিস করতে দেখা যায়। আগামী ম্যাচগুলোর ক্ষেত্রে ভারতকে চিন্তায় রাখতে পারে ফিল্ডিং।

রান তাড়া করতে নেমে দুরন্ত ছন্দে দেখা যায় ভারতীয় দুই ওপেনিং জুটিকে। রকেট গতিতে রান তুলতে থাকেন অভিষেক শর্মা ও শুভমন গিল। অভিষেক শর্মা ও শুবমান গিলের জুটি করেন ১০৫ রান। ২৮ বল খেলে ৪৭ রানে ফাহিম আশরফের এক দুর্দান্ত বলে ক্লিন বোল্ড হন গিল। অন্যদিকে অভিষেক শর্মা বড় শট খেলতে গিয়ে ৩৯ বলে ৭৪ রানে আউট হন। অধিনায়ক সূর্যকুমার যাদব আগের পাকিস্তানের ম্যাচে খেলা শেষ করলেও এই ম্যাচে তিনি ফ্লপ করেন।
যদিও তাতে দলকে কোনও সমস্যায় পড়তে হয় নি। সঞ্জু স্যামসন ফিরে যান ১৩ রান করে। তারপর ব্যাটিংয়ের হাল ধরে হার্দিক পান্ডিয়া ও তিলক ভর্মা। বড় শট খেলে দলকে জয় এনে দেন তিলক ভর্মা। তিনি ১৯ বলে করেন ৩০ রান আর অন্যদিকে হার্দিক ৭ রান করে অপরাজিত থাকেন। পাকিস্তান দলের হয়ে দুটি উইকেট নেন হ্যারিস রউফ ও একটি করে উইকেট নেন আবরার আহমেদ ও ফাহিম আশরফ। এই ম্যাচেও ভারতীয় প্লেয়াররা পাকিস্তানের সাথে হাত না মিলিয়েই ফিরে যান ড্রেসিং রুমে (Ind vs Pak)।


