Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি বিশ্বকাপের বোধনে ভারতের প্রথম একাদশে না থাকার সম্ভাবনা রয়েছে বুমরা (Jasprit Bumrah)।
প্রথম ম্যাচে নেই বুমরা (Jasprit Bumrah)
আজ থেকে শুরু হচ্ছে ভারতের বিশ্বকাপ অভিযান র তার আগেই ভারতীয় শিবিরে দুঃসংবাদ। সূত্রের খবর অনুযায়ী প্রথম ম্যাচে আমেরিকার বিরুদ্ধে না খেলার সম্ভাবনা বেশি জশপ্রীত বুমরার। সূর্যকুমারের নেতৃত্বে মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। আর তার আগেই অস্বস্তি বাড়াল বুমরার অসুস্থতা। ভাইরাল ফিভারে আক্রান্ত বুমরাকে প্রথম ম্যাচে নাও পেতে পারে ভারতীয় শিবির। অন্যদিকে সূর্যকুমার যাদব ম্যাচের আগে বৈঠকে ইঙ্গিত দিয়েছেন অভিষেক শর্মার সঙ্গে ওপেন করতে পারেন ঈশান কিষাণ। এর ফলে সঞ্জুর প্রথম একাদশে জায়গা হওয়ার সম্ভাবনা কম (Jasprit Bumrah)।
এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী বুমরাকে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাইছে না ভারতীয় শিবির। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বিশ্রামে থাকবেন ভারতের এই পেস তারকা। তিনি ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ এবং বোলিংয়ে ভরসার আরেক নাম। ডেথ ওভার বোলিংয়েও যার জুড়ি মেলা ভার। বিরাট কোহলিও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের বুমরার দরাজ প্রশংসা করে বুমরাকে ‘জাতীয় সম্পদ’ বলে উল্লেখ করেছিলেন। তবে বিশ্বকাপের এই মেগা টুর্নামেন্টে পুরো সুস্থ হয়ে বুমরার দলে ফেরা খুবই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: Purulia: সংখ্যালঘু ছাত্রকে হুমকির অভিযোগ, পুরুলিয়া মেডিকেলে র্যাগিং নিয়ে চাঞ্চল্য
চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। তাঁর পরিবর্ত হিসেবে স্কোয়াডে যোগ দিয়েছেন মহম্মদ সিরাজ। হাঁটুর চোটের কারণে এই বিশ্বকাপে অংশ নিতে পারবেন না হর্ষিত আর সেই কারণেই ডেকে পাঠানো হয়েছে সিরাজকে। সুতরাং বুমরা না খেললে সিরাজই যে দলে জায়গা পাবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না।
ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ ও স্ক্যানের পর বিসিসিআইয়ের মেডিক্যাল টিম হর্ষিত রানাকে টুর্নামেন্টের জন্য আনফিট বলে মনে করেছে। আমরা ওঁর দ্রুত আরোগ্য কামনা করি। হর্ষিতের পরিবর্ত হিসেবে মহম্মদ সিরাজ দলে যোগ দেবেন (Jasprit Bumrah)।’

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পেলেও কোনও ম্যাচেই রান পাননি সঞ্জু স্যামসন। অন্যদিকে ঈশান কিষাণ দুর্দান্ত ফর্মে রয়েছেন। আর সেই কারণেই মনে করা হচ্ছে অভিষেকের সঙ্গে ওপেন করবেন ঈশান। ওয়ার্ম-আপ ম্যাচেও দেখা যায় ঈশানকে ওপেন করতে এবং সেখানেও তিনি রান করেন। প্রোটিয়া পেসারদের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং করে তিনি ওপেনিংয়ে প্রভাব ফেলেন এবং যার ফলে অনেকটাই পিছিয়ে পড়েছেন সঞ্জু।


