Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতায় অনুষ্ঠিত প্রথম টেস্টেও রাবাডা খেলেননি এবং এখন গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টেও তিনি একাদশের বাইরে থাকছেন (Kagiso Rabada)।
দ্বিতীয় ম্যাচেও নেই রাবাডা (Kagiso Rabada)
গুয়াহাটি টেস্ট শুরুর আগেই ভারতীয় দলের অধিনায়কে ছেড়ে দিয়েছে টিম ইন্ডিয়া। যা ভারতীয় শিবিরের জন্য অবশ্যই বড় ধাক্কা। তবে চোটের কবলে দক্ষিণ আফ্রিকা শিবিরও। যা চিন্তা বাড়িয়েছে প্রোটিয়া শিবিরের। দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাডাকে নিয়ে আগে থেকেই টানাপোড়েন চলছিল। তবে শুক্রবার জানা গিয়েছে পাঁজরের চোটের কারণে শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্ট থেকেও ছিটকে গেলেন রাবাডা (Kagiso Rabada)।
কলকাতার প্রথম টেস্টেও খেলেননি রাবাডা এবার দ্বিতীয় টেস্টেও তাঁকে থাকতে হবে প্রথম একাদশের বাইরে। তাঁর ছিটকে যাওয়ার কথা নিজের মুখে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। সিরিজ শুরুর আগেই চোট পেয়েছিলেন রাবাডা। চোটের কারণে অনুশীলনেও নামেননি তিঁনি। যদিও আশা করা হচ্ছিল দ্বিতীয় টেস্টে নামতে পারবেন তবে এবার সেটাও হচ্ছে না। রাবাডার মাঠে নামার জল্পনায় ইতি টেনে বাভুমা জানান, ‘কাগিসো দ্বিতীয় টেস্ট থেকেও ছিটকে গিয়েছেন (Kagiso Rabada)।’

দক্ষিণ আফ্রিকা লুঙ্গি এনগিডিকে দলে ব্যাকআপ হিসেবে রেখেছে। আশা করা হচ্ছে পেস সহায়ক যদি পিচ হয় তবে তাঁকে রাখা হতে পারে প্রথম একাদশে। অন্যদিকে গিলের পরিবর্তে পন্থের নেতৃত্বে মাঠে নামবে ভারত। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে ভারতের লক্ষ্য হবে সিরিজ বাঁচানো আর অন্যদিকে দক্ষিণ আফ্রিকা চাইবে এই ম্যাচ জিতে সিরিজ নিজেদের নাম করে নিতে।
আরও পড়ুন: Pakistan: জঙ্গিবাদের আধুনিক সংস্করণ: ভারতবিরোধী নয়া পাক মডিউল
প্রোটিয়া অধিনায়ক গুয়াহাটির পিচ নিয়ে বলেছেন, ‘এটি একেবারে এশীয় উপমহাদেশের উইকেটের মত। প্রথম দুই দিন ব্যাটসম্যানরা সাহায্য পেতে পারে। এর পর স্পিনাররা সুবিধা পেতে পারে এই পিচে।’ বাভুমার দাবি, ‘এই উইকেটটা অনেকটা নতুন দেখাচ্ছে এবং কলকাতার তুলনায় ভ্যারিয়েবিলিটির দিক থেকে আরও ধারাবাহিক হবে। সকালে আবার একবার দেখে আমরা কাগিসোর পরিবর্তে কে খেলবে, তা ঠিক করব। এটি একেবারে আদর্শ উপমহাদেশীয় উইকেট (Kagiso Rabada)।’


