Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুপারস্টার জিৎ (Jeet) তার নতুন ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময়ে হঠাৎই শুটিং থমকে গেল। জানা গেছে, শুটিং চলাকালীন তাঁর হাতে চোট লাগে, যার কারণে আপাতত ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর শুটিং বন্ধ রাখতে হয়েছে। পরশু দিনের শুটিং চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। গোটা সপ্তাহ জুড়ে শুটিং চলার কথা থাকলেও এখন সমস্ত কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
চোট কতটা গুরুতর? (Jeet)
চোট কতটা গুরুতর, তা বিস্তারিতভাবে (Jeet) জানা যায়নি। পরিচালক পথিকৃৎ বসু জানিয়েছে, এখনই শুটিং পুনরায় শুরু হবে কখন তা বলা সম্ভব নয়। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে জিৎ -এর চোট আশঙ্কাজনক নয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, বর্তমানে তাঁকে বিশ্রামে থাকতে হবে।
অনন্ত সিংহের চরিত্রে অভিনয় (Jeet)
ছবিতে জিৎ (Jeet) অভিনয় করছেন অনন্ত সিংহের চরিত্রে। তিনি একজন রহস্যময় ব্যক্তিত্ব, যিনি ইতিহাসে প্রায় বিস্মৃত, তবে সময়ের সাথে সাথে বিপ্লবী ও দস্যু-উভয় রূপেই পরিচিত। অনন্ত সিংহের জন্ম ১৯০৩ সালে চট্টগ্রামে। ছাত্রজীবনেই মাস্টারদা সূর্য সেনের সঙ্গে পরিচয় ঘটে এবং স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক ছিলেন তিনি। বিপ্লবের এই পথে তাঁকে জেলের মুখোমুখি হতে হয়। জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি চলচ্চিত্র ও মোটরগাড়ি ব্যবসায় জড়িয়ে পড়েন।

তিনি কি বিপ্লবী নাকি ডাকাত?
১৯৬০-এর দশকে কলকাতায় ধারাবাহিক ব্যাংক ডাকাতির অভিযোগে ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার হন। তবে লোককথা অনুযায়ী, এই অর্থ তিনি নিজের জন্য ব্যবহার করেননি; বরং বাংলার অসহায় মানুষদের সহায়তায় নিয়োজিত করেছিলেন। ১৯৭৯ সালের ২৫ জানুয়ারি হৃদরোগে তাঁর মৃত্যু ঘটে। ইতিহাস আজও প্রশ্ন রেখে গেছে-তিনি কি বিপ্লবী নাকি ডাকাত?

আরও পড়ুন: Lionel Messi: মেসির ভারত সফরে নেই যুবভারতী, আছে মুম্বই, দিল্লি ও হায়দ্রাবাদ…
এই দ্বন্দ্বকে কেন্দ্র করে তৈরি হচ্ছে ছবিটি। প্রকাশিত ঝলক ভিডিওতে দেখানো হয়েছে অনন্ত সিংহের শক্তিশালী চরিত্র এবং তার অতীতের ঘটনা। জন্মদিনে জীৎ প্রথমবার এই চরিত্রের ঝলক দর্শকদের সামনে তুলে ধরেন। পরিচালক পথিকৃৎ বসুর মতে, নতুন প্রজন্মের কাছে এই বিস্মৃত চরিত্র পৌঁছে দেওয়াই এই ছবির মূল উদ্দেশ্য।


