Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: টলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি জিৎ ও কোয়েল মল্লিক ( Jeet – Koel) আবার এক ফ্রেমে। দীর্ঘদিন পর তাঁদের একসঙ্গে দেখা গেল কোয়েলের নতুন ছবি “স্বার্থপর”-এর স্পেশাল স্ক্রিনিংয়ে। উপস্থিত দর্শক ও অনুরাগীদের মুখে তখন হাসি আর নস্টালজিয়া।
ডাক না ফেরানো ( Jeet – Koel)
সাধারণত জিৎকে ( Jeet – Koel) নানা অনুষ্ঠানে দেখা যায় না। তিনি খুব কমই অ্যাওয়ার্ড শো বা ফিল্ম ইভেন্টে যোগ দেন। কিন্তু কোয়েলের বিশেষ আমন্ত্রণে এ দিন তিনি উপস্থিত ছিলেন। এই উপস্থিতি যেন টলিউডে এক আনন্দের হাওয়া বইয়ে দিল।
একে অপরের প্রশংসা ( Jeet – Koel)
অনুষ্ঠানে কোয়েল মল্লিক ( Jeet – Koel) বলেন, “ওর কাল থেকে ‘কেউ বলে বিপ্লবী ,কেউ বলে ডাকাতে’র ছবির শুটিং শুরু হয়েছে। আমি ওকে রিকোয়েস্ট করায় ও যে এখানে এসেছে, তার জন্য ওকে অনেক ধন্যবাদ মিস্টার জিৎ।”
কোয়েলের মুখে জিৎ-এর প্রশংসা ভরা এই কথায় যেন ভক্তরা সেই পুরানো জুটিকে খুঁজে পেল।। টলি-কুইন কোয়েল নিজের সহ-অভিনেতা ও পুরনো সহযাত্রীকে যথাযথ সম্মান জানালেন। জিৎও (Jeet) কোয়েলের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, “আমি টলি কুইন কোয়েল মল্লিককে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ‘স্বার্থপর’ সিনেমা যেন সবাই দেখতে আসে।”
পুরানো স্মৃতি মনে পড়া
এই সৌহার্দ্যপূর্ণ মুহূর্তে মনে পড়ে গেল “মানিক”(Manik), “শুভদৃষ্টি” (Shubhodrishti), কিংবা “100% লাভ”(100% Love)-এর সেই দিনগুলোর কথা। একসময় এই জুটি ছিল টলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর মধ্যে অন্যতম। তাঁদের রসায়ন পর্দা কাঁপিয়েছে বারবার।
অনুরাগীদের মতে, একসঙ্গে ওদের দেখতে দারুণ লাগে। যেন পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে দিল এই মুহূর্ত। কেউ কেউ আবার মনে করছেন , এই জুটিই টলিউডের ম্যাজিক। জিৎ এখন ব্যস্ত তাঁর নতুন ছবি “কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে” নিয়ে। ছবিটি নিয়েও ইতিমধ্যেই আলোচনায় ভক্তরা। অন্যদিকে, কোয়েল মল্লিকের “স্বার্থপর” ছবিও প্রশংসা কুড়োচ্ছে। এই ছবিতে তিনি এক নতুন চরিত্রে চমকে দিয়েছেন দর্শকদের।
পারস্পরিক সম্মান ও বন্ধুত্ব
স্পেশাল স্ক্রিনিং এ কোয়েল ও জিৎ (Koel – Jeet) একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন। তাঁদের হাসি, পারস্পরিক সম্মান ও আন্তরিক বন্ধুত্বে মুগ্ধ সবাই। টলিউডে যেখানে নতুন মুখের ভিড়, সেখানে এই দুই তারকার পুনর্মিলন যেন এক নতুন উচ্ছ্বাসের বার্তা।দর্শকদের কাছে এই মুহূর্ত শুধু একটি ইভেন্ট নয়, বরং এক আবেগ। এক ফ্রেমে জিৎ ও কোয়েল মানে—পুরনো দিনের জাদু, আজও অটুট।
আরও পড়ুন: Weather Update: বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, সোমবারই জন্ম নিতে পারে ঘূর্ণিঝড়!
বন্ধুত্বের গল্প
দু’জনেই এখন ভিন্ন প্রজেক্টে কাজ করলেও তাঁদের বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধা যেন আগের মতোই অটুট। তাঁদের হাসি, সৌজন্য ও একে অপরের প্রতি সম্মান দেখে স্পষ্ট—সময় বদলালেও সম্পর্ক বদলায়নি।।‘স্বার্থপর’ ছবির স্ক্রিনিংয়ে তাঁদের একসঙ্গে দেখা পাওয়া মানেই দর্শকদের জন্য উৎসব। একদিকে কোয়েলের সাফল্য, অন্যদিকে জিৎ-এর নতুন ছবির প্রস্তুতি—দু’জনের পথ আলাদা হলেও তাঁদের বন্ধুত্বের গল্প টলিউডে আজও সুপারহিট।


