Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০২৫ এর পুজোয় প্রযোজকের ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন অভিনেতা যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। অর্থাৎ যিশু সেনগুপ্ত নিয়ে আসছেন নতুন মিউজিক ভিডিও। সাথে আছেন অভিনেতা ও প্রযোজক সৌরভ দাস। যিশুর নতুন মিউজিক ভিডিওতে কাদেরকে দেখা যাবে?
কারা থাকছেন ? (Jisshu Sengupta)
পুজোর সময় নতুন নতুন মিউজিক ভিডিও সামনে (Jisshu Sengupta) আসে। তার মধ্যে কিছু কিছু মিউজিক ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে। যার তালে মন ও কোমর দুলে ওঠে সকলের। যিশুর মিউজিক ভিডিওতে কারা থাকছেন নায়ক নায়িকা হিসেবে ? শোনা গিয়েছে, রাহুল মজুমদার (Rahul Mazumdar), দর্শনা বণিক (Darshana Banik) ও ইন্দ্রাশিস রায়কে (Indrasish Roy) দেখা যাবে মিউজিক ভিডিওতে। দুই জন অভিনেতা ও একজন অভিনেত্রী। তবে কি ত্রিকোণ রসায়ন ফুটে উঠবে ভিডিওতে ? উত্তর ক্রমশ প্রকাশ্য।
মিউজিক ভিডিও উপহার (Jisshu Sengupta)
বাঙালি পুজোতে প্রেম ব্যতীত দিন কাটাবে দর্শক, এমনটা কি হয় (Jisshu Sengupta)? পুজোর কটা দিন রোমান্সের সুরে, অতীতের স্মৃতি আনন্দ সব মিলিয়ে এক সুন্দর মিউজিক উপহার দিতে চলেছেন যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indraadip Dasgupta)। শোনা গিয়েছে, মিউজিক ভিডিওর পাশাপাশি এটির পরিচালনাও করেছেন যিশু।
গুঞ্জনে প্রযোজনার খবর !
টলিপাড়ায় গুঞ্জনে শোনা গিয়েছে, যিশুর প্রযোজনার খবর। তবে নিজের মুখে সে কথা স্বীকার করেননি অভিনেতা যিশু। এমনকি অভিনেতা-অভিনেত্রীদের কাছ থেকেও মিউজিক ভিডিও নিয়ে এখনও স্পষ্ট কোনও উত্তর আসেনি। অনুরাগীরা ভাবছেন যদি এ খবর সত্যি হয় তবে পুজোর সময় বাঙালিয়ানার ছোঁয়া পাওয়া যাবে ভিডিওতে। বাঙালির বড় উৎসবে খাওয়া-দাওয়া, গান ও বাঙালির সাজগোজ সবকিছু মিলেমিশে একাকার হয়ে যায়। সেখানে যদি পুজোর তালে তাল মিলিয়ে কোনও গান সামনে আসে, তবে বাঙালির পুজো আরও জমে উঠবে।
কার লুক কেমন?
মিউজিক ভিডিও নিয়ে গুঞ্জন উঠেছে অনেকটাই। তবে তার মধ্যে বিশেষ করে শোনা গিয়েছে, এই মিউজিক ভিডিওটি শুটিং হয়েছে উত্তর কলকাতার লাহা বাড়িতে । বাঙালির সাজে অর্থাৎ লাল পাড় সাদা শাড়িতে দর্শনাকে দেখা যাবে। ধুতি পাঞ্জাবিতে রাহুল স্নেহাশিসের লুক চোখে পড়ার মতো। এও শোনা গিয়েছে, তিন অভিনেতা অভিনেত্রীকে পুজোয় ঢাকের তালে গান গাইতে ও কোমর দোলাতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: Dev -Subhashree: দেবকে না জানিয়েই ধূমকেতুর মঞ্চে গান, ভয়ে গায়ক!
সবশেষে বলা যায়, বাঙালির ঐতিহ্য ফুটে উঠবে যিশু সেনগুপ্তের মিউজিক ভিডিওতে। আর গুঞ্জন হলেও এ খবরে অনুরাগীরা বেশ খুশি। কারণ পুজোর সময় প্রিয় অভিনেতা অভিনেত্রীদের পুজোর গানে ও ঢাকের তালে কোমর দোলাতে দেখা যাবে পর্দায়। বলা যেতে পারে, অনুরাগী থেকে দর্শক নতুন মিউজিক ভিডিওর অপেক্ষায় রয়েছে।


