Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রথম ভারতীয় মহিলা তিরন্দাজ হিসেবে আর্চারি ওয়ার্ল্ড কাপের ফাইনালে ইতিহাস গড়লেন জ্যোতি (Jyothi Surekha)।
ইতিহাস গড়লেন জ্যোতি (Jyothi Surekha)
ক্রিকেট, হকি, দাবার মতো জনপ্রিয় খেলায় যেমন ভারতীয় অ্যাথলিটদের সাফল্যের ধারা অব্যাহত, তেমনই এ বার তিরন্দাজিতেও নতুন ইতিহাস রচনা করলেন ভারতের তারকা মহিলা তিরন্দাজ জ্যোতি সুরেখা ভেন্নম। ভারতের প্রথম মহিলা কম্পাউন্ড আর্চার হিসেবে বিশ্বকাপ ফাইনালে পদক জয়ের নজির গড়লেন তিনি। বিশ্বের দুই নম্বর মহিলা তিরন্দাজ এলা গিবসন-এর বিরুদ্ধে ফাইনালে শুরু থেকেই দাপট দেখান জ্যোতি। শেষ পর্যন্ত ১৫০–১৪৫ স্কোরে জয় ছিনিয়ে নেন তিনি। উল্লেখযোগ্যভাবে, তার তিরন্দাজিতে ছিল ১৫টি পারফেক্ট অ্যারো। এই ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত সমগ্র দেশ (Jyothi Surekha)।
এই ইভেন্টে অংশ নিয়েছিলেন মোট আটজন তিরন্দাজ। কোয়ার্টার ফাইনাল থেকেই দুরন্ত ছন্দে ছিলেন জ্যোতি। আমেরিকার অ্যালেক্সিস রুইজ-এর বিরুদ্ধে ১৪৩–১৪০ স্কোরে জয় পেয়ে জায়গা করে নেন সেমিফাইনালে। তবে সেমিফাইনালে ঘটে ছন্দপতন। বিশ্বের এক নম্বর তিরন্দাজ আন্দ্রে বেকেরা-র বিরুদ্ধে শুরু থেকেই এগিয়ে ছিলেন জ্যোতি। ম্যাচের তৃতীয় রাউন্ড পর্যন্ত নিয়ন্ত্রণ তার হাতে থাকলেও চতুর্থ রাউন্ডে বেকেরা টানা তিনটি ‘পারফেক্ট টেন’ স্কোর করে এগিয়ে যান। শেষ রাউন্ডে অল্প ব্যবধানে ম্যাচ হাতছাড়া হয় জ্যোতির।

আরও পড়ুন: Sunil Gavaskar: ব্যর্থ বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ফর্মে ফিরতে টিপস গাভাসকরের
তবে আবার জ্যোতিকে ছন্দে ফিরতে দেখা যায় ব্রোঞ্জ পদকের ম্যাচে। গিবসনকে কার্যত দাঁড়াতেই দেননি জ্যোতি। তিনি ৫টি এন্ড থেকে মোট ১৫টি পারফেক্ট টেন স্কোর করে সহজেই জয় তুলে নেন ম্যাচে। এই নিয়ে তিনবার বিশ্বকাপের ফাইনাল খেললেন জ্যোতি। তবে আগের দুইবার ছিটকে গিয়েছিলেন প্রথম রাউন্ড থেকেই। এবার সেই ব্যর্থতা ঝেড়ে ঘুরে দাঁড়ান তিনি ও আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করলেন জ্যোতি (Jyothi Surekha)।


