Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মার্চ মাসের মাঝামাঝিতে গরমে (Kalboisakhi Update) পুড়ছে গোটা বাংলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূয্যিমামার চোখ রাঙানিও পাল্লা দিয়ে বাড়ছে। রাস্তায় বেরোলেই ঘেমে একাকার সক্কলে। কিন্তু খানিক গরম পড়তেই বাংলাজুড়ে বৃষ্টির সম্ভাবনার খবর জানালো আলিপুর আবহাওয়া দফতর।
বৃষ্টির খবর (Kalboisakhi Update)
যখন ঘামে ভিজে যাচ্ছে শহরবাসীর শরীর, তখনই স্বস্তিকর খবর দিল আলিপুর হাওয়া (Kalboisakhi Update) অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে শুধু ঝমঝমিয়ে বৃষ্টি নয়, একেবারে কালবৈশাখী নিয়ে আসছে ঘূর্ণাবর্ত।
কলকাতার আবহাওয়া (Kalboisakhi Update)
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ অর্থাৎ মঙ্গলবার কলকাতার (Kalboisakhi Update) সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। আজ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং বীরভূমে তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস আরও জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তীব্র গরম থাকবে।
কমবে তাপমাত্রা?
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামীকাল থেকে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানা গেছে। এর সঙ্গে এই জেলাগুলিতে হলুদ সর্তকতাও জারি করা হয়েছে।

পাহাড়ের হাওয়া
হাওয়া অফিস জানান দিচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদহে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের আরও ৪ জেলায় জারি করা রয়েছে হলুদ সতর্কতা। শুক্রবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। হাওয়া অফিস বলছে শনিবার ও রবিবার বৃষ্টি হবে উত্তরবঙ্গে।


