Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: তামাকপ্রেমীদের পকেটে এবার বড়সড় টান। কেন্দ্রীয় বাজেটের ঘোষণা অনুযায়ী, ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে দেশজুড়ে কার্যকর হচ্ছে তামাকজাত পণ্যের নতুন জিএসটি (GST) কাঠামো। এর ফলে সিগারেট, গুটখা এবং পান মশলার দাম সাধারণ মানুষের নাগালের বাইরে যেতে চলেছে (Tobacco Price Hike)। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের প্রস্তাবিত ‘হেলথ অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি সেস’ যুক্ত হওয়ায় আজ থেকেই বদলে যাচ্ছে তামাকের বাজারদর।
কেন এই মূল্যবৃদ্ধি?
কেন্দ্রীয় সরকার বিড়ি-সিগারেট ও গুটখাকে ‘পাপ পণ্য’ (Sin Goods) হিসেবে চিহ্নিত করেছে। আগে এই পণ্যগুলির ওপর ২৮ শতাংশ জিএসটি এবং অতিরিক্ত ক্ষতিপূরণ সেস মিলিয়ে মোট করের পরিমাণ ছিল প্রায় ৫৩ শতাংশ। কিন্তু নতুন নিয়মে, ২৮ শতাংশের বদলে সরাসরি ৪০ শতাংশ জিএসটি আরোপ করা হয়েছে (Tobacco Price Hike)। এর সাথে যুক্ত হয়েছে নতুন সুরক্ষা সেস এবং অতিরিক্ত আবগারি শুল্ক। ফলে সামগ্রিকভাবে করের হার অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
সিগারেটের নতুন দামের রূপরেখা (Tobacco Price Hike)
ছোট নন-ফিল্টারড (৬৫ মিমি পর্যন্ত): ২.০৫ টাকা
ছোট ফিল্টারড (৬৫ মিমি পর্যন্ত): ২.১০ টাকা
মাঝারি ফিল্টারড (৬৫-৭০ মিমি): ৩.৬০ – ৪.০০ টাকা
বড় ফিল্টারড (৭০ মিমি-র উপর): ৫.৪০ টাকা পর্যন্ত
কিং সাইজ ও বিশেষ ডিজাইন: ৮.৫০ টাকা পর্যন্ত

গুটখা ও পানমশলার হালহকিকত (Tobacco Price Hike)
শুধুমাত্র সিগারেট নয়, দামের ছ্যাঁকা লাগবে গুটখা ও পানমশলাতেও। নতুন কাঠামো অনুযায়ী:
গুটখা: করের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৯১ শতাংশ।
পানমশলা: কর ধার্য হয়েছে ৮৮ শতাংশ।
বিড়ি: তবে কিছুটা স্বস্তির খবর বিড়ি শ্রমিক ও নিম্ন আয়ের মানুষদের জন্য। বিড়িতে জিএসটির হার কমিয়ে করা হয়েছে ১৮ শতাংশ।
আরও পড়ুন:Amit Shah: ‘সোনার বাংলা’ গড়ার বার্তা, বারাকপুরে আত্মবিশ্বাসী শাহ
বিশেষজ্ঞদের মতে, মূলত জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে তামাকের ব্যবহার কমাতেই এই কঠোর পদক্ষেপ নিয়েছে মোদি সরকার। এবার থেকে কর নির্ধারণ হবে খুচরো বিক্রয়মূল্য বা MRP-র ওপর ভিত্তি করে, ফলে ছোট ব্যবসায়ীদের কর ফাঁকি দেওয়ার পথও বন্ধ হচ্ছে (Tobacco Price Hike)। তবে মধ্যবিত্ত ধূমপায়ীদের জন্য যে এই খবর মোটেই সুখকর নয়, তা বলাই বাহুল্য। আজ থেকেই পাড়ার দোকানে নতুন বর্ধিত দাম কার্যকর হতে শুরু করেছে।


