Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কাটোয়ার পাবনা কলোনির এক কোণে (Kali Puja 2025), ইতিহাস আর লোকবিশ্বাস মিশে তৈরি হয়েছে এক অনন্য পূজোসংস্কৃতি-ঝুপোমার পুজো। এখানে নেই কোনও মাটির মূর্তি, নেই শাস্ত্রবদ্ধ প্রতিমা গঠন। তবু, হাজার হাজার মানুষের বিশ্বাসে দেবী স্বয়ং বিরাজ করছেন একটি নিমগাছে। সেই গাছই হল দেবীর মূর্তি। তাকে সাজানো হয় গয়না, বেনারসি শাড়ি, মালা ও মুকুটে। দূর থেকে দেখলে মনে হবে, নিমগাছ নয়, যেন মা কালী স্বয়ং এসে দাঁড়িয়ে আছেন সাধকের ডাকে।
ডাকাতরা মা কালীর সাধনা করত (Kali Puja 2025)
এই পূজোর পেছনে রয়েছে প্রায় আড়াইশো বছরের পুরনো কাহিনি (Kali Puja 2025)। এক সময় এই এলাকা ছিল নদী তীরবর্তী, জনমানবহীন, ঘন ঝোপে ঘেরা। কথিত আছে, সেই অরণ্যচর জায়গায় ডাকাতরা মা কালীর সাধনা করত। একজন ডাকাত সর্দার একদিন এক বিশেষ নিমগাছের নিচে দেবী দর্শন পান, এবং সেখানেই প্রতিষ্ঠা করেন এই দেবীমূর্তি। পরে এক সাধকও সেই গাছেই দেবীকে উপলব্ধি করেন। তারপর থেকেই সেই গাছ হয়ে ওঠে পূজার কেন্দ্রবিন্দু।
দেবীকে প্রণাম (Kali Puja 2025)
এখানকার দেবী পরিচিত ‘ঝুপোমা’ নামে-কারণ এক সময়ে (Kali Puja 2025) দেবী নাকি ঝোপের মধ্যে বাস করতেন। এই নামেই তিনি প্রচারিত, পূজিত, এবং আরাধিত। ঝুপোমা পুজোর সময় কাটোয়া শহর জেগে ওঠে এক অন্যরকম ধর্মীয় উন্মাদনায়। শুধু স্থানীয়রা নন, বহু দূরদূরান্ত থেকেও ভক্তরা ছুটে আসেন মা-কে দর্শন করতে, পুজো দিতে, আর কালী মন্ত্র পাঠ করে দেবীকে প্রণাম জানাতে।
আরও পড়ুন: Jisshu Sengupta: অহঙ্কার বাড়ছে যিশুর! ভিড়ের মাঝে বিড়ম্বনায় অভিনেতা
নিমগাছই মায়ের রূপ
এই পুজোর বিশেষত্ব হল-প্রথাগত কালীমূর্তি নেই এখানে। নিমগাছই মায়ের রূপ। মানুষের বিশ্বাসেই সেই গাছে মায়ের আবির্ভাব। সেই বিশ্বাসকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক প্রাচীন পূজোপরম্পরা, যা ধর্ম আর লোকসংস্কৃতির এক বিরল সংমিশ্রণ।


