Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে দুই মেগাস্টার রজনীকান্ত (Kamal-Rajinikanth) ও কমল হাসান ( Kamal Haasan) এর অনস্ক্রিন জুটি পর্দায় আবারও দেখা যাবে কিনা, তা নিয়ে বহুদিন ধরে চলছে আলোচনা। সম্প্রতি একটি অনুষ্ঠান মঞ্চে কমল হাসান (Kamal Haasan) এক বিরাট খুশির খবর ঘোষণা করলেন । যা শুনে তাঁদের অনুরাগীরা ভীষণ খুশি। সাথে অভিনেতা আরও একটি বিষয় স্পষ্ট করে জানালেন। কী কথা ঘোষণা করলেন কমল হাসান? দুই অভিনেতা কী একই ফ্রেমে ধরা দেবেন ? আর কোন কথা জানালেন কমল হাসান ?
একই সঙ্গে না ফেরা (Kamal-Rajinikanth)
বহু বছর একসাথে কাজ করেননি, কমল ও রজনীকান্ত (Kamal -Rajinikanth) । গেরাফতার (১৯৮৫) (Geraftaar ) চলচ্চিত্রে দুজনকে একসাথে শেষবার দেখা গিয়েছিল। এই সিনেমাতে অমিতাভ বচ্চনও (Amitabh Bachchan) ছিলেন। তারপর কমল ও রজনীকান্ত দুদিকেই অগ্রসর হয়েছেন। তাই হয়ত অনুরাগীদের মধ্যে প্রশ্ন উঠেছে, আবারও কী পর্দায় একই সাথে দেখা যাবে দুজনকে? এ প্রসঙ্গে সিমা অ্যাওয়ার্ডস মঞ্চে কমল হাসান (Kamal Haasan) ঘোষনা করলেন এক খুশির খবর । যেখানে তিনি জানালেন, একটি চলচ্চিত্রে দুজনে একসাথে ধরা দেবেন বলে। তবে তিনি এও বলেন ,” তাঁরা একই সাথে আসছেন কিনা তা সম্ভাব্যভাবে বলতে না পারলেও দর্শকদের পছন্দমত অবশ্যই চেষ্টা করবেন। ” কারণ কমল হাসানের মতে , দর্শক খুশি হলে ,তাঁরাও একসাথে আসতে পছন্দ করবেন।
বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক (Kamal-Rajinikanth)
একই সাথে কমল হাসান (Kamal-Rajinikanth) বলেন ,”অনেকেই ভাবতেন ,আমার ও রজনীকান্তের মধ্যে প্রতিযোগিতা রয়েছে। কিন্তু তা নয়। আমাদের মধ্যে কোনও প্রতিযোগিতা নেই। ” তিনি আরও বলেন,” সিনেমা জগতে প্রতিযোগিতা থাকতেই পারে, তবে তা বন্ধুত্ব নষ্ট করার মতো নয়।” কমন হাসানের এই মন্তব্যে স্পষ্ট যে, রজনীকান্ত ও কমল হাসানের সম্পর্ক মজবুত ও সৌহার্দ্যপূর্ণ। ভক্তদের মধ্যে দীর্ঘদিন আলোচনা চলছে, কবে আবার দেখা যাবে এই দুই তারকাকে একসাথে। যদিও নির্দিষ্ট কোনও কাজের কথা জানা যায়নি। তবে কমল হাসানের ইতিবাচক মন্তব্যে, ভক্তদের মনে আশার আলো জ্বলেছে।
ক্যামিও চরিত্রের গুঞ্জন (Kamal-Rajinikanth)
অবশ্য কোন সিনেমায় কমল হাসান (Kamal-Rajinikanth) ও রজনীকান্ত (Rajinikanth) একসাথে আসছেন তা প্রকাশ্যে আনেননি। গুঞ্জন বলছে, নতুন ছবিটির পরিচালক লোকেশ কানাগরাজ। জানা গিয়েছিল, তিনি তাঁর ছবিতে ক্যামিও চরিত্রে কমল হাসানকে নেবেন বলে। কারণ তিনি কমল হাসানের বড় ভক্ত।
সিনেমা জগতে অনন্য নজির
রজনীকান্ত, কমল হাসান ( Rajinikanth – Kamal Haasan) এই দুই তারকার নাম ভারতের সিনেমার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা। তাঁদের বন্ধুত্ব এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ সিনেমা জগতে এক অনন্য নজির। আগামী দিনে যদি এই দুই কিংবদন্তি একসাথে কাজ করেন, তবে তা নিঃসন্দেহে ভারতীয় সিনেমায় ঐতিহাসিক মুহূর্ত।
আরও পড়ুন: Solanki Roy: বড় পর্দা থেকে কামব্যাক, সিরিয়ালে ফিরছেন সোলাঙ্কি !
প্রসঙ্গত, লোকেশ কানাগরাজের পরিচালনায় ‘কুলি’ (Coolie) সিনেমায় রজনীকান্তকে অভিনয় করতে দেখা গিয়েছে। সিনেমাতে তিনি অভিনয় করেছেন এক অবসরপ্রাপ্ত কুলি হিসেবে। যিনি বন্ধুর রহস্য মৃত্যুর তদন্ত করতে গিয়ে জড়িয়ে পড়বেন গ্যাংস্টারদের জটিল জগতে। সিনেমাটি ভারত ও আন্তর্জাতিক অঙ্গনে দারুন ব্যবসা করেছে।


