Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজের সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি (Kanchan Mallick Sreemoyee Chattaraj)। বয়সের বিস্তর ফারাক থেকে শুরু করে কাঞ্চনের আগের দুই বিয়ে—সবকিছু নিয়েই নানা সময়ে প্রশ্ন উঠেছে। তবে সেই সমস্ত কটাক্ষকে কার্যত উপেক্ষা করেই নিজেদের মতো করে সংসার করছেন এই তারকা দম্পতি। দুর্গাপুজোর তৃতীয়ার সন্ধ্যায় ফের তাঁদের ভালোবাসার মুহূর্ত প্রকাশ্যে আসতেই নতুন করে শুরু হয়েছে আলোচনা।

তৃতীয়ার রাতে ‘ডিনার ডেট’, সন্তানদের ছুটি! (Kanchan Mallick Sreemoyee Chattaraj)
মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেন শ্রীময়ী। ছবিগুলিতে দেখা যায়, রেস্তোরাঁর বাগানে পাশাপাশি সময় কাটাচ্ছেন তাঁরা। কোনও ছবিতে হাতের সঙ্গে হাত, আবার কোনও ছবিতে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা দিয়েছেন কাঞ্চন-শ্রীময়ী। সন্তানদের ব্যস্ততার বাইরে দু’জনে যেন নিজেদের জন্যই কিছুটা সময় বের করে নিয়েছিলেন। শুধু ছবিই নয়, আবেগঘন ক্যাপশনও নজর কেড়েছে। শ্রীময়ী লিখেছেন, ‘আমার আত্মা আর তোমার আত্মা চিরকালের জন্য একে অপরের সঙ্গে জড়িয়ে আছে।’ স্বাভাবিকভাবেই সেই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
ভালোবাসার ছবির নিচেই কটাক্ষের বন্যা (Kanchan Mallick Sreemoyee Chattaraj)
তবে ভালোবাসার এই প্রকাশ সকলের মন ছুঁতে পারেনি। কমেন্ট বক্সে নেটিজেনদের একাংশ কটাক্ষে সরব হয়েছেন। কেউ লিখেছেন, ‘দাদু আর নাতনি, বেস্ট জোরি অফ দ্য ইয়ার।’ আবার কারও মন্তব্য, ‘কাকেরও শখ হয় মাঝে মাঝে ময়ূর হওয়ার।’ কেউ পুরনো সম্পর্কের প্রসঙ্গ টেনে লিখেছেন, ‘আগে আরও দু’জনের আত্মা জড়িয়ে ছিল।’
আরও পড়ুন: CJP Protest: ভারতের CJP আন্দোলনে বাংলাদেশের মদত? সারজিসের সমর্থন, বিস্ফোরক দাবি দিলীপের
নিন্দুকদের কথায় কর্ণপাত নয়!
কাঞ্চন-শ্রীময়ীর জীবনে এখন পরিবারও বড় হয়েছে। ইতিমধ্যেই দুই সন্তানের বাবা-মা তাঁরা। কিন্তু সন্তান, সংসার কিংবা চারপাশের বিতর্ক—কোনও কিছুই তাঁদের ব্যক্তিগত ভালোবাসার জায়গাটিকে ম্লান করতে পারেনি বলেই বারবার প্রকাশ্যে এসেছে তাঁদের ছবি ও মুহূর্ত। নিন্দুকদের মন্তব্য নিয়েও তাঁরা বরাবরই থেকেছেন ‘ডোন্ট কেয়ার’ মনোভাবে।



