Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পৃথিবীতে একমাত্র আপনজন বা প্রকৃত বন্ধুই হল মা। মা ছাড়া দুনিয়াটা অন্ধকার লাগে (Kanchan-Sreemoyee)। মাকে মন খুলে সব কথা বলা যায়। মা সন্তানের জন্য হাসিমুখে সবকিছু ত্যাগ করে। ২০২৫ এ আন্তর্জাতিক মাতৃ দিবস (Mother’s Day) পড়েছে ১১ মে। মাতৃ দিবস উপলক্ষে অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং শ্রীময়ী (Sreemoyee Chattoraj) কিছু কথা শেয়ার করেন ট্রাইব টিভির সঙ্গে।
কাঞ্চনের ছোটবেলা (Kanchan-Sreemoyee)
অভিনেতা কাঞ্চন মল্লিক ছোটবেলায় মায়ের শাসনে থাকতেন (Kanchan-Sreemoyee)। এ প্রসঙ্গে বলেন, মায়ের চোখ দেখেই তিনি ভয় পেতেন। ওই যে, “তুই বাড়ি চল”। ছোটবেলায় মায়ের এই কথাতে কমবেশি সবাই ভয় পেয়েছে। প্রায় পাঁচ বছর হতে চলল মা হারা কাঞ্চন। শ্রীময়ীর মতে, ছোট বয়সে অল্প বিস্তর সবাই মায়ের কাছে বকুনি শুনেছে। শ্রীময়ীর মা মেয়ের সাথেই থাকেন। মা প্রসঙ্গে শ্রীময়ীর বলেন, তাঁর মায়ের কথায়, “আমার মেয়ে হচ্ছে বৌমা, আর জামাই হচ্ছে ছেলে”। এমন কথাতে কাঞ্চন মনে করেন, মাতৃ দিবসে এর থেকে বড় কিছু হয় না। মায়ের সাথে কারোর তুলনা চলে না।
একসাথে থাকতে ভালোবাসেন (Kanchan-Sreemoyee)
কাঞ্চন ও শ্রীময়ী সবাইকে নিয়ে থাকতে ভালোবাসেন (Kanchan-Sreemoyee)। নতুন কোনও সিনেমা প্রিমিয়ারে মাকে সাথে নিয়ে যেতে মন চায়। কিন্তু মা লজ্জায় যেতে চায় না। এমনটাই বললেন শ্রীময়ী। মা বাবা দিদি সবাই একসাথে মিলেমিশে থাকেন। শ্রীময়ী বলেন,”দেখতে শুনতে সুন্দর হল, সিক্স প্যাক হল , একদম লাল টুকটুকে ছেলে, কোটিপতি , একদম আকাশ ছুঁই ছুঁই বিল্ডিংয়ে থাকছি। কিন্তু দিনের শেষে শারীরিক ও মানসিক দিক দিয়ে ভালো নেই। তাহলে তুমি কোনও ভাবেই ভালো থাকবে না। ওগুলো সব মেকআপ থাকবে।” কাঞ্চনের মাতৃ স্নেহের অভাব ঘটে না। শ্রীময়ীর মা তাঁর পরিবারকে আগলে রাখেন।
আরও পড়ুন: Kamal Haasan: দেশ আগে, পরে সিনে বিনোদন! যুদ্ধের আবহে কমল হাসানের কড়া পদক্ষেপ
দর্শকদের উপদেশ (Kanchan-Sreemoyee)
মাতৃ দিবসের কথা বলতে গিয়ে অভিনেতা কাঞ্চন মল্লিক দর্শক এবং পাঠকদের উদ্দেশ্যে বলেন, “যাঁরা ওপার থেকে দেখছেন তারা মা বাবার খেয়াল রাখবেন। আসলে আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। ওই জন্য মাকে একটু কেয়ার করুন।” তিনি আরও বলেন, মায়ের দিন একদিনে হয় না। মায়ের কথা বলতে গিয়ে তিনি বলেন,” যেদিন আমি আমার মাকে দাহ করে বাড়ি ফিরলাম, তারপর আমি বুঝতে পারলাম পৃথিবীতে আমি একদমই একা। এই অভাব বোধটা আর কেউ কোনও ভাবে রিপ্লেস করতে পারব না।”
আরও পড়ুন: Bhaswar Chatterjee: পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়ার সঠি
সবার মা সুস্থ থাকুক
সত্যি মাতৃ দিবস একদিনই হয় না। জীবনের প্রত্যেকটা পদে মায়েদের অবদান ভোলার নয়। মায়েদেরকে সুস্থ এবং ভালো থাকতেই হবে। মাতৃ দিবস উপলক্ষে কাঞ্চন মল্লিক বলেন,”সবার মা ভালো থাকুক, সুস্থ থাকুক ,সুন্দর থাকুক” । আর সন্তানদের উদ্দেশ্যে বলেন ,”মায়ের পাশে থেকো ,একটু থাকো, ফিজিক্যালি না হোক মেন্টালি দিক দিয়ে মায়ের পাশে থেকো। সবার মাদার্স ডে খুব ভালো কাটুক।”


