Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নিউজিল্যান্ডের ক্রিকেটের জন্য দারুণ খবর। দলে ফিরতে চলেছেন কেন উইলিয়ামসন (Kane Williamson)।
কেনের প্রত্যাবর্তন (Kane Williamson)
নিউ জিল্যান্ডের ক্রিকেটের অন্যতম বড় নাম কেন উইলিয়ামসন। সারা বিশ্ব জুড়ে তাঁর ভক্ত সংখ্যা প্রচুর। দীর্ঘ সময় পরে আবার টেস্ট ক্রিকেটে নিউ জিল্যান্ডের প্রতিনিধিত্ব করতে দেখা যেতে চলেছে কেন উইলিয়ামসনকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের দলে রয়েছেন এই তারকা (Kane Williamson)।
এই মাসের শুরুর দিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন কেন। ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আর সেই মেগা টুর্নামেন্টকে ঘিরে সব দলের প্রস্তুতি তুঙ্গে। কিন্তু তার ঠিক আগেই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানান কেন উইলিয়ামসন। ২০১১ সালে নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল এই তারকা ব্যাটাররের। দলের অধিনায়কত্ব করেছেন দীর্ঘদিন। তাঁর নেতৃত্বে দল খেলেছে ৯৩টি ম্যাচ। ২০১৬, ২০২২ বিশ্বকাপ সেমিফাইনালে এবং ২০২১ সালের বিশ্বকাপে ফাইনালে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন ছিলেন তিনি।

তবে আবার নিউ জিল্যান্ড দলের হয়ে তাঁকে দেখা যেতে চলেছে টেস্ট ক্রিকেটে। কিউয়িরা ১৪ জনের দল ঘোষণা করেছে। কেন ছাড়াও দলে ফিরছেন পেসার ব্লেয়ার টিকনার। নিউ ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর উইলিয়ামসন বেছে বেছে সিরিজ খেলছেন। প্রসঙ্গত গত বছরের ডিসেম্বরের পর থেকে নিউ জিল্যান্ডের জার্সিতে আর কোনও টেস্ট ম্যাচ খেলেননি উইলিয়ামসন।
আরও পড়ুন: BLO SIR: হাতি-চিতাবাঘের আতঙ্ক, তবুও মানুষের পাশে BLO মোমিনা বেগম
অন্যদিকে ছোট পুরোপুরি ঠিক হয়নি কাইস জেমিসনের। সেই কারণে দলে দেন পাননি তিনি। কুঁচকির চোট সরিয়ে উঠলেও পুরোপুরিভাবে ফিট নন গ্লেন ফিলিপস। দলে রাখা হয়নি তাঁকেও। চোটের কারণে নেই ম্যাট ফিশার, উইল ও’ রোক ও বেন সিয়ার্স। তবে দলে ডাক পেয়েছেন ড্যারিল মিচেল। ২ ডিসেম্বর থেকে ক্রাইস্টচার্চে শুরু প্রথম টেস্ট ম্যাচ (Kane Williamson)।


