Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় ওয়ানডে দলের অধিনায়কত্ব হারালেন রোহিত। অস্ট্রেলিয়া সফরে ভারতের অধিনায়ক শুভমন (BCCI)। সহ অধিনায়ক শ্রেয়স আইয়ার। ওয়ানডে দলে রোহিত ও বিরাট। ওয়ানডে সিরিজে বিশ্রাম বুমরাকে। ১৫ জনের কোনও দলেই সুযোগ পেলেন না সামি। চোটের কারণে ছিটকে গেলেন হার্দিক, ঋষভ পন্থ। টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক সূর্যই।
নতুন যুগের সূচনা (BCCI)
জল্পনার অবসান একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব হারালেন রোহিত শর্মা। আসন্ন অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে সিরিজে রোহিত শর্মার জায়গায় ভারতের অধিনায়ক করা হল শুভমন গিলকে। এবং ওয়ানডে সিরিজে সহ অধিনায়ক করা হলো এশিয়া কাপে সুযোগ না পাওয়া শ্রেয়স আইআরকে। এশিয়া কাপে তার দলে জায়গা না পাওয়া নিয়ে যে ক্ষোভ তৈরি হয়েছিল সেই ক্ষোভ এবার প্রশমিত হবে বলেই মনে করছেন সকলে। তার সহ অধিনায়ক হওয়ার বিষয়টা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।প্রত্যাশা মতোই দলে ফিরেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তবে রোহিত শর্মার অধিনায়কত্ব হারানোতে অনেকেই মনে করছেন বোধহয় অবসান হলো রোহিত যুগের (BCCI)।
আগামী ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখেই রোহিতকে সরিয়ে ৫০ ওভারের ক্রিকেটের অধিনায়কের ব্যাটন শুভমনের হাতে তুলে দেওয়া হল। বলেই মনে করছে ক্রিকেট মহল। তবে অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজে ভারতীয় দলে রয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি দু’জনেই। শেষবার দেশের জার্সিতে রোহিত এবং কোহলি খেলেছিলেন গত ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচ ১৯ অক্টোবর। অর্থাৎ, ২২৪ দিন পর আবার ভারতের জার্সিতে মাঠে নামতে দেখা যাবে দু’জনকে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ় এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ক্রিকেট খেলবে ভারত। তবে কোনও দলেই জায়গা হয়নি বাংলার পেসার মহম্মদ সামির। জাতীয় দলে কামব্যাকের সম্ভাবনা আরও ফিকে হল সামির। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহকে। চোটের জন্য কোনও দলেই সুযোগ হয়নি হার্দিক পাণ্ডিয়া এবং ঋষভ পন্থের। তবে অস্ট্রেলিয়া সফরে টি-টোয়েন্টি সিরিজের অধিনায়ক থাকছেন সূর্য কুমার যাদবই। এছাড়া দুই দল নির্বাচনেই আর কোনও বড় চমক নেই। এশিয়া কাপের দলই মোটামুটি ধরে রাখা হয়েছে টি-২০ সিরিজে।

আরও পড়ুন: Kolkata Metro: পুজোর কার্নিভালে বাড়তি মেট্রো পরিষেবা, রাতভর চলবে ট্রেন…
অস্ট্রেলিয়া সফরে একদিনের সিরিজে ভারতীয় দল: শুভমন গিল (অধিনায়ক), শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক) এবং যশস্বী জয়সওয়াল।
ভারতের টি-টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর পটেল, জীতেশ শর্মা (উইকেটরক্ষক), বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হর্ষিত রানা, রিঙ্কু সিংহ এবং ওয়াশিংটন সুন্দর (BCCI)।


