Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের (Karisma Kapoor) প্রাক্তন স্বামী ও বিশিষ্ট শিল্পপতি সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তাঁর বিপুল সম্পত্তি নিয়ে আইনি দ্বন্দ্ব শুরু হয়েছে। করিশ্মা কাপুরের ( Karisma Kapoor) সন্তান সামাইরা ও কিয়ান তাঁদের সৎ মায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন। দিল্লি হাইকোর্টে দেওয়ানী মামলা করেছেন বলে জানা গিয়েছে। কী অভিযোগ করলেন করিশ্মার সন্তানরা? কে তাঁদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাইছেন ?
কী দাবি করা হয়েছে? (Karisma Kapoor)
করিশ্মার সন্তান সামাইরা ও কিয়ান দাবি করেছেন, বাবা সঞ্জয় (Karisma Kapoor) কাপুরের প্রায় ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি থেকে সম্পূর্ণ ভাবে বঞ্চিত করতে চাইছেন সৎ মা প্রিয়া সচদেব। এই অভিযোগের ভিত্তিতে সামাইরা ও কিয়ান আদালতের দ্বারস্থ হয়েছেন। তাঁরা উইলটির সততা যাচাই করার আবেদন করেছেন। অভিযোগ অনুযায়ী, প্রস্তাবিত উইলটি সম্পূর্ণ ভাবে মিথ্যা ও জাল। এটি তাঁদের বাবার প্রকৃত ইচ্ছাকে প্রতিফলিত করে না। বরং বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা চালানো হচ্ছে।
উত্তরাধিকার নিয়ে চর্চা (Karisma Kapoor)
প্রিয়া সচদেব সঞ্জয় কাপুরের তৃতীয় স্ত্রী (Karisma Kapoor) এবং এক কন্যা সন্তানের মা। ২০১৭ সালে সঞ্জয়ের সাথে বিয়ে হয় প্রিয়ার। সামাইরা এবং কিয়ান উল্লেখ করেন যে, জীবিত থাকাকালীন বাবা সঞ্জয় কাপুর একাধিকবার বলেছেন, তাঁর সম্পত্তিতে তাঁর সমস্ত সন্তানরা সমান অধিকারী হবেন। সঞ্জয় কাপুর ছিলেন একটি বৃহৎ ব্যবসায়ী গোষ্ঠীর কর্ণধার, যার আওতায় রয়েছে হোটেল ,রিয়েল এস্টেট, বিনিয়োগ ও আন্তর্জাতিক ব্যবসা। সঞ্জয় কাপুরের আকস্মিক মৃত্যুতে, তাঁর বিপুল সম্পত্তির উত্তরাধিকার নিয়ে ইতিমধ্যে নানা মহলে চর্চা শুরু হয়েছে।
জটিল সম্পর্ক!
সঞ্জয় কাপুরের দ্বিতীয় স্ত্রী ছিলেন করিশ্মা কাপুর (Karisma Kapoor)। তাঁদের দাম্পত্য মোটেই সুখকর ছিল না। করিশ্মার সন্তানেরা এমন অভিযোগ করার কারণ হিসেবে , বলা হয়েছে সঞ্জয়ের মৃত্যুর পর প্রাথমিক ভাবে কোনও উইলের অস্তিত্ব স্বীকার করেননি প্রিয়া সচদেব । আর তার পরেই আচমকাই একটি নথিকে প্রয়াত স্বামী সঞ্জয়ের উইল বলে দাবি করেন। যে উইলটি, চলতি বছরে ২১ মার্চ নথিভুক্ত হয়েছে বলে জানান প্রিয়া।
আরও পড়ুন: Nepal Unrest: সেনা শাসনেও অশান্তি থামছে না নেপালে, হামলার নিশানায় এবার পশুপতি মন্দির!
বিপুল সাম্রাজ্য গড়ে তোলা
সঞ্জয় কাপুর ছিলেন ভারতের অন্যতম সফল ব্যবসায়ী, যিনি হোটেল, রিয়েল এস্টেট ,বিনিয়োগ ও বিলাস বহুল পরিষেবা খাতে বিপুল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তাঁর প্রায় ৩০ হাজার কোটি টাকা সম্পত্তি রয়েছে বলে জানা গিয়েছে। সঞ্জয় কাপুরের ব্যক্তিগত জীবনও ছিল আলোচিত। তাঁর হঠাৎ মৃত্যুতে কর্পোরেট দুনিয়ায় ও সমাজের উচ্চবিত্ত মহলে শোকের ছায়া নেমে এসেছে। সঞ্জয় কাপুরের শেষকৃত্য সম্পন্ন হয়েছে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে। তাঁর মৃত্যু শুধু একটি ব্যবসায়িক অধ্যায়ের অবসান নয়, বরং একটি বিতর্কের সূচনাও বলে মনে করছেন অনেকেই।


