Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই রাজ্য (Kaustav Bagchi) রাজনীতিতে উত্তেজনার পারদ চড়ছে। কিন্তু রাজনৈতিক তোলপাড়ের মধ্যে নিজস্ব প্রেমকাহিনীকে সফল করে নতুন জীবনের পথে পা বাড়ালেন বিজেপি নেতা কৌস্তভ বাগচি। আইনি বিবাহ করেছেন গত বছর ডিসেম্বরে, আর এবার সামাজিক ও ধর্মীয় রীতিতে সম্পন্ন হল প্রীতি কর বাগচির সঙ্গে চূড়ান্ত বন্ধন।
বিয়ের অনুষ্ঠানে চার হাত এক হল (Kaustav Bagchi)
রেজিস্ট্রি ম্যারেজের পর কৌস্তভ-প্রীতির জন্য সামাজিক (Kaustav Bagchi) ও পারিবারিক আয়োজনও সফলভাবে সম্পন্ন হয়েছে। হিন্দু রীতিনীতি মেনে বুধবার রাতে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে চার হাত এক হল। দীর্ঘ ১২ বছরের সম্পর্কের পর প্রীতি এবং কৌস্তভ জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। প্রীতি কর বাগচি পেশায় আইনজীবী ও হাইকোর্টে প্র্যাক্টিস করেন, যদিও রাজনীতির সঙ্গে সরাসরি কোনো যোগ নেই। তবে সবসময় সঙ্গীর পাশে থাকার দায়িত্ব পালন করেছেন তিনি।

খাঁটি বাঙালি সাজ (Kaustav Bagchi)
বিয়ের অনুষ্ঠানে বর-কনেকে দেখা গেল খাঁটি বাঙালি (Kaustav Bagchi) সাজে। প্রীতি লাল বেনারসির শাড়িতে, শোলার মুকুট, গা-ভর্তি সোনার গয়নায় সাজসজ্জিত। কপাল চন্দন-চর্চিত। কৌস্তভ ধুতি-পাঞ্জাবিতে সেজেছেন। সিঁদুরদান সহ পূর্ণাঙ্গ হিন্দু রীতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। লাল রঙের আধিক্য লক্ষ্যনীয়, যা কৌস্তভ ঘরণীর প্রিয় রঙ।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
বিয়ের অন্যতম মুহূর্ত ছিল মালাবদল এবং বিয়ের পিঁড়ি চাগানো। অনুষ্ঠানে কৌস্তভ ‘জয় শ্রীরাম’ এবং ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেন, যা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: Sheikh Hasina: শুধু হাসিনার ফাঁসি নয়, ছেলে-মেয়েরও কারাদণ্ড দিল আদালত!
কৌস্তভের রাজনৈতিক যাত্রাও নাটকীয়। ২০২২ সালে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর প্রতিশ্রুতি নিয়ে মাথা ন্যাড়া করেছিলেন। শুরু হয় কংগ্রেস থেকে রাজনীতির হাতেখড়ি, পরবর্তীতে দল পরিবর্তন করে বিজেপিতে যোগ দেন। তবে প্রেম এবং ব্যক্তিগত জীবন কখনো ব্যাহত হয়নি। বিয়ের জন্য কেবল ৫-৬ দিনের ছুটি নিয়ে সামাজিক দায়িত্ব সম্পন্ন করেছেন।


