Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বিয়ের ঠিক আগে স্মৃতি মান্ধানার পরিবারে নেমে এসেছে উদ্বেগের ছায়া (Palash Muchhal)। বাবার অসুস্থতা, হবু বর পলাশ মুচ্ছলকে ঘিরে বিতর্ক এবং হঠাৎ তাঁর হাসপাতাল-যাত্রা সব মিলিয়ে গোটা ঘটনাই পরিণত হয়েছে উত্তাল সংবাদমাধ্যমের আলোচনায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া চ্যাট, পলাশের অসুস্থতা এবং মেরি ডি’কস্টার মন্তব্য সব মিলিয়ে প্রশ্ন উঠছে, আদৌ কী ঘটছে পর্দার আড়ালে?

বিয়ের আনন্দে হঠাৎ অন্ধকার (Palash Muchhal)
স্মৃতি মান্ধানার বিয়ের প্রস্তুতির মাঝেই আচমকা হার্ট অ্যাটাক হয় তাঁর বাবার। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। স্বাভাবিকভাবেই পরিবারে নেমে আসে উদ্বেগ ও উৎকণ্ঠা। চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তিনি স্থিতিশীল হলেও বিয়ের আগে এই পরিস্থিতি পরিবারকে মানসিক চাপে ফেলে দেয়।
বিতর্কে জড়ালেন ইচ্ছাকৃতভাবে? (Palash Muchhal)
বাবার অসুস্থতার ঘটনার ঠিক পরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় পলাশ মুচ্ছলের ব্যক্তিগত চ্যাট। সেখানে এক মহিলার সঙ্গে সাঁতার কাটার ইচ্ছেপ্রকাশ দেখে হতবাক নেটিজেনরা। অনেকে প্রশ্ন তোলেন বিয়ের মুখে এমন আচরণ কীভাবে গ্রহণযোগ্য?
নেটিজেনদের সন্দেহ:
চ্যাট ফাঁস হওয়ার পর কি বিতর্কের চাপ সামলাতে পলাশ অসুস্থতার অজুহাত দেখালেন? নাকি সত্যিই তিনি মানসিক চাপের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা যখন চলছে, তখনই সামনে আসে নতুন তথ্য।
সত্যিই অসুস্থ, নাকি নজর ঘোরানোর চেষ্টা? (Palash Muchhal)
বুকে তীব্র যন্ত্রণা, শ্বাস নিতে কষ্ট এই উপসর্গ নিয়ে প্রথমে স্মৃতির বাড়ির আশেপাশের একটি হাসপাতালে ভর্তি হন পলাশ। অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে দ্রুত মুম্বই নিয়ে যাওয়া হয়। সেখানে সম্পন্ন হয় ইসিজি, ২ডি ইকোকার্ডিওগ্রাফি-সহ একাধিক পরীক্ষা। হাসপাতাল কর্তৃপক্ষ এবং তাঁর চিকিৎসক দীপেন্দ্র ত্রিপাঠি জানিয়েছেন, “অতিরিক্ত মানসিক চাপের কারণেই পলাশ অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁর কোনো হৃদরোগ নেই।” কিছু প্যারামিটার ওঠানামা করলেও গুরুতর কিছু মেলেনি। অক্সিজেন সাপোর্ট এবং অন্যান্য থেরাপির কারণে তাঁর অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকদের মতে, খুব শিগগিরই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে। এই স্পষ্টীকরণের পরও প্রশ্ন রয়ে যায় চাপটা কোথা থেকে এল? ভাইরাল হওয়া চ্যাটের কারণে? নাকি অন্য কোনো ব্যক্তিগত সমস্যা?
সম্পর্কের দাবি পুরোপুরি অস্বীকার (Palash Muchhal)
যে হেতু তাঁর সঙ্গে কথোপকথন ভাইরাল হয়েছে, সেই মেরি ডি’কস্টা অবশেষে ইনস্টাগ্রামে মুখ খুললেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পলাশের সঙ্গে তাঁর কখনই দেখা হয়নি। যোগাযোগ ছিল মাত্র এক মাস ২৯ এপ্রিল থেকে ৩০ মে ২০২৫ পর্যন্ত। সম্পর্ক বা ঘনিষ্ঠতার দাবি সম্পূর্ণ মিথ্যা। আগেই তিনি এই তথ্য জনসমক্ষে আনতে চেষ্টা করেছিলেন, কিন্তু তখন কেউ গুরুত্ব দেয়নি। তিনি আরও বলেন, “আমি সেই কোরিওগ্রাফার নই, যে খবর ছড়িয়েছে। মানুষ ভুল জিনিস ধরে নিচ্ছেন, তাই আমাকে সত্যিটা প্রকাশ্যে আনতেই হল।” তাঁর এই মন্তব্যে নতুন প্রশ্নের জন্ম হয়েছে তাহলে ভাইরাল হওয়া কথোপকথনের উদ্দেশ্য কী? কার লাভ এতে?
সত্যি নাকি চাপ সামলানোর কৌশল? (Palash Muchhal)
পলাশের অসুস্থতা নিয়ে দুই ধরনের মত তৈরি হয়েছে, এক পক্ষের দাবি: চ্যাট প্রকাশ্যে আসার পর পলাশ চাপের মুখে পড়ে অসুস্থ হয়ে পড়েন চিকিৎসকদের বক্তব্যও তা আংশিকভাবে সমর্থন করে। অন্য পক্ষের প্রশ্ন: সবকিছু ধরা পড়ার পর কি তিনি বিতর্ক এড়াতে অসুস্থতার আশ্রয় নিলেন? নাকি এটি নিছকই নাটক? তবে চিকিৎসকের বিবৃতি সাময়িক হলেও এই সন্দেহ কিছুটা প্রশমিত করেছে।
আরও পড়ুন: Sholay Screening Cancelled: শেষমুহূর্তে কেন থেমে গেল ‘শোলে’-র গোল্ডেন জুবিলি স্ক্রিনিং?
মিডিয়া-চাপ নাকি ব্যক্তিগত সংকট?
বিয়ের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আগে বাবার অসুস্থতা, ভাইরাল চ্যাট, হবু বর হাসপাতাল-যাত্রা সব মিলিয়ে স্মৃতি মান্ধানার পরিবার যে মানসিক চাপে রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। এ ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, ব্যক্তিগত জীবনে সোশ্যাল মিডিয়ার প্রভাব কতটা বিস্ময়কর, পাবলিক ফিগারদের ব্যক্তিগত মুহূর্তও কত দ্রুত বিচারাধীন হয়ে পড়ে এবং মানসিক চাপ যে সত্যিই শারীরিক অসুস্থতার কারণ হতে পারে



