Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতার মানুষের সামনে কেরালার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও জীবনের বৈচিত্র্য তুলে ধরতে ভিক্টোরিয়া মেমরিয়ালের দরবার হলে শুরু হল সর্বভারতীয় ফটো প্রদর্শনী ‘Lenscape Kerala’(Kerala Photo Exhibition)।
‘গডস ওন কান্ট্রি’ (Kerala Photo Exhibition)
ভারতের ১০ জন বিশিষ্ট ভ্রমণ ও মিডিয়া ফটোগ্রাফারের তোলা ১০০টি ছবির মাধ্যমে ‘গডস ওন কান্ট্রি’ কেরালার অনন্য রূপ ধরা পড়েছে এই প্রদর্শনীতে।ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এবং কেরালা পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত শুক্রবার এই প্রদর্শনীর উদ্বোধন করেন ভিক্টোরিয়া মেমরিয়াল হলের সচিব ও কিউরেটর ড. সায়ন ভট্টাচার্য।
দেশীয় পর্যটনকে উৎসাহ
সায়ন ভট্টাচার্য বলেন, কেরালার প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐশ্বর্যকে কলকাতার দর্শকদের সামনে তুলে ধরার এই উদ্যোগ দেশীয় পর্যটনকে উৎসাহিত করবে।এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে কেরালার সবুজে ঘেরা প্রকৃতি ও ব্যাকওয়াটার, ঐতিহ্যবাহী স্থাপত্য, বন্যপ্রাণী, উৎসব, আধ্যাত্মিকতা, কৃষি ও উপকূলীয় জীবনের নানা দিক।

ডিসেম্বরে তোলা হয় ছবি
চিত্রশিল্পীরা জানান, গত বছরের ডিসেম্বর মাসে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে এই ছবিগুলি তোলা হয়। বিশিষ্ট শিল্প সমালোচক উমা নায়ারের কিউরেশনে এবং খ্যাতনামা আলোকচিত্রী বালান মাধবনের তত্ত্বাবধানে এই প্রদর্শনী আয়োজিত হয়েছে। অংশগ্রহণকারী ফটোগ্রাফারদের মধ্যে রয়েছেন এইচ সতীশ, শিবাং মেহতা, সৈবাল দাস, উমেশ গোগনা, সৌরভ চট্টোপাধ্যায়, নাতাশা কার্তার হেমরাজানি, ঐশ্বর্যা শ্রীধর, অমিত পাসরিচা, মনোজ অরোরা এবং কাউন্তেয় সিনহা।
ভিক্টোরিয়া মেমোরিয়ালের দরবার হলে প্রদর্শনী (Kerala Photo Exhibition)
২৭ থেকে ২৯ মার্চ প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভিক্টোরিয়া মেমোরিয়ালের দরবার হলে এই প্রদর্শনী দেখা যাবে। ২৮ মার্চ বিকেল ২টো থেকে ৪টে পর্যন্ত একটি বিশেষ মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে, যেখানে বালান মাধবন, মনোজ অরোরা, কাউন্তেয় সিনহা ও সৈবাল দাস অংশ নেবেন।
আরও পড়ুন: EC Action Plan: অবাধ ও শান্তিপূর্ণ ভোটে একরোখা কমিশন, জারি অত্যন্ত কড়া ‘অ্যাকশন প্ল্যান’
দেশজুড়ে সফরের পর (Kerala Photo Exhibition)
নয়াদিল্লিতে উদ্বোধনের পর এই প্রদর্শনী ইতিমধ্যেই ভাদোদরা, আহমেদাবাদ, মুম্বই, পুনে, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ ও সুরাটে সাড়া ফেলেছে। কলকাতায় এসে এটি নতুন করে দর্শকদের আকৃষ্ট করছে। উদ্যোক্তারা মনে করেন, ‘Lenscape Kerala’ শুধু একটি ফটো প্রদর্শনী নয়, বরং কলকাতার মানুষের জন্য কেরালার প্রকৃতি, সংস্কৃতি ও জীবনযাত্রার এক জীবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা যা পর্যটনের নতুন দিগন্ত উন্মোচন করছে।



