Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটের মুখে খনি অঞ্চলের মানুষের জন্য (Mamata Banerjee) বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রচারে রানিগঞ্জের সভা থেকে তিনি ধসপ্রবণ এলাকাবাসীদের নিরাপদ জীবনের আশ্বাস দিয়ে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের একটি বড় প্যাকেজের কথা জানান।
মুখ্যমন্ত্রীর ঘোষণা (Mamata Banerjee)
মুখ্যমন্ত্রীর ঘোষণায় বলা হয়েছে, যেসব পরিবার (Mamata Banerjee) ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদ স্থানে যেতে রাজি হবে, তাদের প্রত্যেককে ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি, থাকার জন্য দু’টি ফ্ল্যাটও বরাদ্দ করা হবে। শুধু তাই নয়, স্থানান্তরের সমস্ত খরচও রাজ্য সরকার বহন করবে। ইতিমধ্যেই ২ হাজার ফ্ল্যাট তৈরি হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে আরও ৪ হাজার ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে।

কেন এই সিদ্ধান্ত? (Mamata Banerjee)
সভা থেকে মমতা স্পষ্ট বার্তা দেন- মানুষের জীবনই সরকারের কাছে সর্বাগ্রে। তবে এই পুনর্বাসন প্রক্রিয়া কারও ওপর জোর করে চাপিয়ে দেওয়া হবে না বলেও তিনি জানান। তাঁর আবেদন, সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়াতে মানুষ যেন নিজেরাই নিরাপদ জায়গায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।

রাজনৈতিক আক্রমণ
উন্নয়নের বার্তার পাশাপাশি রাজনৈতিক আক্রমণও শানান তিনি। ভারতীয় জনতা পার্টি-কে নিশানা করে অভিযোগ করেন, ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। তাঁর দাবি, বহু বুথে অধিকাংশ ভোটারের নামই তালিকা থেকে উধাও হয়ে যাচ্ছে, যা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।

আরও পড়ুন: Live In Relationship Order: বিবাহিত পুরুষের সঙ্গে লিভ ইন অবৈধ নয়!
এছাড়াও তিনি বলেন, সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং ভোটাধিকার প্রয়োগে নানা বাধা তৈরি করা হচ্ছে। এই পরিস্থিতির কড়া সমালোচনা জানান মুখ্যমন্ত্রী।


