Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তরবঙ্গে চলতে থাকা প্রাকৃতিক দুর্যোগে উদ্বিগ্ন গোটা রাজ্য (Kheyali Mondal)। প্রবল বৃষ্টি, ধস আর বন্যায় বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড়ি ও সমতল জনপদ। এই পরিস্থিতিতে রাজ্যের নানা জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সাধারণ মানুষ ও তারকারা। নিজের অনুভব প্রকাশ করলেন জনপ্রিয় ধারাবাহিক ‘পুতুল টিটিপি’-র অভিনেত্রী খেয়ালী মন্ডল (Kheyali Mondal)। কী বললেন তিনি ? উত্তরবঙ্গে মানুষের জন্য কী প্রার্থনা করলেন তিনি? শেয়ার করে নিলেন কেটিভির সাক্ষাৎকারে।

মন খারাপ (Kheyali Mondal)
অভিনেত্রী খেয়ালী (Kheyali) জানান, উত্তরবঙ্গের বর্তমান অবস্থা দেখে তাঁর খুবই মন খারাপ। খেয়ালী বলেন,“আমি কখনও পাহাড় দেখিনি। তবে একবার কাজে সূত্রে কোচবিহার গিয়েছিলাম ।” তিনি আরও জানান, উত্তরবঙ্গের মানুষ যে বিপদের মধ্যে পড়েছেন, তা ভেবে তিনি খুবই দুঃখিত। বলেন, “আমি চাই, যত তাড়াতাড়ি সম্ভব উত্তরবঙ্গ আবার সেরে উঠুক। মানুষ যেন আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।”
প্রার্থনা করা (Kheyali Mondal)
পাহাড়ের মানুষ অনেক শান্তিপ্রিয়। তাঁদের জীবনযাত্রা খুব কঠিন। এই প্রাকৃতিক বিপর্যয় তাঁদের জীবন আরও কঠিন করে তুলেছে। খেয়ালীর কথায়, “এই দুর্যোগ থেকে যেন খুব তাড়াতাড়ি পাহাড়ের মানুষ বেরিয়ে আসতে পারেন, এটাই আমার একমাত্র চাওয়া।” তিনি আরও যোগ করেন, “আমি চাই পাহাড়ি মানুষ যেন আগের মতো হাসিখুশি জীবন ফিরে পান।”
অপূর্ণ ইচ্ছা মেটানো (Kheyali Mondal)
এই মুহূর্তে নিজের একটা ছোট্ট ইচ্ছার কথাও জানান খেয়ালী। তিনি বলেন,আমার জীবনের একটা অপূর্ণ ইচ্ছা পাহাড় দেখা। সব কিছু ঠিক হয়ে গেলে আমি একবার পাহাড় দেখতে যাব।
খেয়ালীর এই বার্তা পৌঁছে গেছে অনেক মানুষের মনে। একজন অভিনেত্রী হিসেবে তিনি শুধু পর্দার চরিত্রে নয়, বাস্তব জীবনেও মানুষের পাশে আছেন।
পাশে থাকার কথা (Kheyali Mondal)
এই সংকটের সময় খেয়ালী ( Kheyali) কাজের পাশাপাশি ভাবছেন পাহাড়ি মানুষের কথা। খেয়ালী ভীষণ ভালো মনের মানুষ। বারংবার তাঁকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে। হয়তো তিনি সেভাবে ক্যামেরায় তুলে ধরেন না। এর আগেও আমরা দুর্গাপুজো উপলক্ষে অভিনেত্রীর সাক্ষাৎকার নিয়েছিলাম, তখন জানা গিয়েছিল তিনি প্রচুর সাধারণ মানুষকে খাওয়ান অষ্টমীর দিন। খেয়ালী ছাড়াও আরও অনেক তারকা এই বিপদের সময় উত্তরবঙ্গের পাশে থাকার বার্তা দিয়েছেন।
আরও পড়ুন: Galaxies in Universe: আমরা কি খুঁজছি ভুল পথে? নাকি ভিনগ্রহীরা অনেক আগেই বিলুপ্ত?
ছবির টিজার বাতিল
উত্তরবঙ্গের বানভাসিতে ‘হাঁটি হাঁটি পা পা ‘ ছবির টিজার লঞ্চ বাতিল করেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। অভিনেত্রীর মন সায় দিল না। অভিনেত্রীর কথায়, উত্তরবঙ্গে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, এই অবস্থায় হাঁটি হাঁটি পা পা ছবির ঝলক প্রকাশ্যে আনা সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। ৬ ই অক্টোবর সোমবার টিজার প্রকাশ্যে আসার কথা ছিল হাঁটি হাঁটি পা পা এর। তারকাদের পাশাপাশি সবাই চাইছেন, পরিস্থিতি যত দ্রুত সম্ভব স্বাভাবিক হোক। উত্তরবঙ্গ আবার ফিরে পাক তার হাসি। মানুষ ফিরে পাক তাদের স্বাভাবিক জীবনযাত্রা।



