Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৪ সালের ডিসেম্বরে অন্নপূর্ণা স্টুডিয়োজে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সারেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা (Naga Chaitanya) । পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাঁদের চার হাত এক হয়। বিয়ের পর থেকেই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের আগ্রহ তুঙ্গে। তারই মাঝে বিভিন্ন মহলে শোনা যেতে থাকে, শোভিতা নাকি অন্তঃসত্ত্বা। যদিও এই বিষয়ে দম্পতি কেউই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি, তবু নীরবতাই যেন গুঞ্জনকে আরও জোরালো করে তোলে।
নীরবতার মধ্যেই ইঙ্গিত? (Naga Chaitanya)
সম্প্রতি এক অনুষ্ঠানে নাগার্জুনাকে প্রশ্ন করা হয়, তিনি কি খুব শিগগিরই ‘বাবা থেকে ঠাকুরদা’ হতে চলেছেন? প্রশ্ন শুনে কিছুটা থমকে যান প্রবীণ অভিনেতা। এরপর অস্বস্তির হাসি হেসে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুঞ্জন নিয়ে ফের প্রশ্ন করা হলে নাগার্জুনা মুচকি হেসে বলেন, “সময় এলে আপনাদের জানাব।” এই মন্তব্যে তিনি স্পষ্টভাবে কিছু স্বীকার বা অস্বীকার না করলেও, অনুরাগীদের কাছে তা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে হচ্ছে। এর পর থেকেই পরিবারকে উদ্দেশ্য করে শুভেচ্ছাবার্তার বন্যা শুরু হয়েছে।
সম্পর্কের শুরু থেকে বিয়ে পর্যন্ত (Naga Chaitanya)
নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার সম্পর্কের কথা প্রথম শোনা যায় ২০২২ সালে। হায়দরাবাদে চৈতন্যের বাড়িতে শোভিতাকে দেখতে পাওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়। পরে লন্ডনে একসঙ্গে ছুটি কাটানোর সময় তাঁদের একাধিকবার দেখা গেলে সেই গুঞ্জন আরও পোক্ত হয়। দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে ২০২৪ সালের অগস্টে বাগদানের মাধ্যমে সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে জানান তাঁরা। তার চার মাসের মধ্যেই, ৪ ডিসেম্বর, বিয়ে সারেন এই তারকা জুটি।
চৈতন্য–সামান্থা অধ্যায়ের ইতি (Naga Chaitanya)
নাগা চৈতন্যের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা উঠলেই সামান্থা রুথ প্রভুর প্রসঙ্গও উঠে আসে। ২০১০ সালে ‘ইয়ে মায়া চেসাভে’ ছবির সেটে পরিচয়ের পর প্রেমে জড়ান চৈতন্য ও সামান্থা। দীর্ঘদিনের সম্পর্কের পর ২০১৭ সালে বিয়ে করেন তাঁরা। তবে নানা জল্পনার শেষে ২০২১ সালে বিচ্ছেদের কথা ঘোষণা করেন এই দম্পতি। চলতি বছরের ১ ডিসেম্বর কোয়েম্বাটোরে ঘরোয়া অনুষ্ঠানে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে নতুন করে সংসার শুরু করেছেন সামান্থা।
আরও পড়ুন: Mamata on SIR: মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্রেই এত নাম বাদ পড়ল
কাজের দুনিয়ায় শোভিতা ও নাগা চৈতন্য
ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত ক্ষেত্রেও ব্যস্ত সময় কাটাচ্ছেন দু’জনেই। শোভিতা ধুলিপালা, শোভিতাকে শেষ দেখা গিয়েছে ২০২৪ সালের ছবি ‘মাঙ্কি ম্যান’ ও ‘লাভ সিতারা’ তে। তার আগে তিনি অভিনয় করেছেন মণি রত্নমের ঐতিহাসিক ছবি ‘পন্নিয়িন সেলভান’ এবং জিওহটস্টারের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’ এ। নাগা চৈতন্য চলতি বছরে তিনি অভিনয় করেছেন ‘থান্ডেল’ ছবিতে। বর্তমানে ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন ছবি ‘বৃষকর্মা’ র শুটিংয়ে। নাগার্জুনা, প্রবীণ অভিনেতাকে শেষ দেখা গিয়েছে ‘কুলি’ ছবিতে। আপাতত তাঁর পরবর্তী প্রোজেক্ট নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।



