Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা নাইট রাইডার্সের (KKR) ভাঙা ঘর ধীরে ধীরে আবার সেজে উঠছে। আগেই অভিষেক নায়ার ফিরে এসেছিলেন। গত আইপিএলে হেড কোচের দায়িত্ব সামলেছেন। এবার নিজের পুরানো ঠিকানায় ফিরে এলেন রায়ান টেন ডেসকাট। কেকেআর সমর্থকদের জন্য এ এক আবেগঘন মুহূর্ত। তাদের ঘরের ছেলের ঘরে ফেরা। গুরু দায়িত্ব তুলে দেওয়া হল তার কাধে। তাকে ‘হেড অব ক্রিকেট স্ট্র্যাটেজি’ পদের দায়িত্ব দেওয়া হয়েছে।
পুরনো শিকড়ের টানে ঘরওয়াপসি (KKR)
রায়ান টেন ডেসকাটের সঙ্গে নাইট রাইডার্সের (KKR) সম্পর্ক দীর্ঘ দেড় দশকেরও বেশি সময়ের। ২০১১ সালে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে প্রথমবার মাঠে নেমেছিলেন তিনি। এরপর ২০১২ এবং ২০১৪ সালের আইপিএল জয়ী স্কোয়াডের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই ডাচ অলরাউন্ডার। খেলোয়াড় হিসেবে কেরিয়ার শেষের পর ২০২২ সালে কোচিং স্টাফ হিসেবে আবার কেকেআর পরিবারে ফেরেন তিনি। তার দূরদর্শী কোচিং ও অভিজ্ঞতার হাত ধরেই ২০২৪ সালে নিজেদের তৃতীয় আইপিএল শিরোপা জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। সেই চিরচেনা পরিবারেই নতুন ভূমিকা নিয়ে ফিরে এলেন টেন্ডো।

নতুন দায়িত্ব ও পরিধি (KKR)
নতুন এই ভূমিকায় রায়ান শুধু একটি দলে আটকে থাকবেন না। তিনি নাইট রাইডার্সের গ্লোবাল ফ্র্যাঞ্চাইজি নেটওয়ার্কের সব দলেরই ক্রিকেট কৌশল নির্ধারণ করবেন। তাঁর মূল দায়িত্ব হল, গ্লোবাল নেটওয়ার্কের জন্য স্কাউটিং, খেলোয়াড় নিয়োগ এবং স্কোয়াড পরিকল্পনা তৈরি করা, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির পারফরম্যান্স খতিয়ে দেখে কোচিং টিমের সঙ্গে আলোচনয়া করা। পাশাপাশি, নাইট রাইডার্সস পরিবারের বাকি যে দলগুলি রয়েছে যেমন, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স, আইএলটিটোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্স এবং মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স-এর সহকারী কোচের ভূমিকায় থাকবেন।
আরও পড়ুন: Share Bazar: শেয়ার বাজারে প্রত্যাবর্তন, আজ কী ইঙ্গিত দিচ্ছে গিফট নিফটি?
আবেগময় প্রতিক্রিয়া (KKR)
নিজের ঘরে ফেরা নিয়ে উচ্ছ্বসিত রায়ান টেন ডেসকাট। আবেগঘন কন্ঠে তিনি বলেন,
নাইট রাইডার্সে এই নতুন ভূমিকায় ফিরতে পেরে আমি ভীষণ উচ্ছ্বসিত। আমাদের গ্লোবাল ফ্র্যাঞ্চাইজিগুলোর কোচিং ও অ্যানালিটিক্স টিমের সঙ্গে কাজ করব। আমাদের স্কাউটিং এবং প্লেয়ার ডেভেলপমেন্ট সিস্টেমকে আরও শক্তিশালী করার চেষ্টা করব। এটা আমার কাছে ক্রিকেট নিয়ে করার ভালো সুযোগ।
নাইট রাইডার্স স্পোর্টসের সিইও ভেঙ্কি মাইসোরও তাকে স্বাগত জানিয়ে বলেন,
আমরা টেন্ডোকে নাইট রাইডার্স পরিবারে ফিরে পেয়ে অত্যন্ত আনন্দিত। আমাদের দলের ম্যানেজমেন্টের সঙ্গে ও পরিচিত। সবার সঙ্গে তাঁর বোঝাপড়া রয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ওর অভিজ্ঞতা আমাদের দলের জন্য ভালো। ও এই পদের জন্য একেবারে উপযুক্ত। ও নাইট রাইডার্স ইকোসিস্টেমের আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে।



